ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:48 PM, 09 September 2025.
Digital Solutions Ltd

ডাকসুতে শিবির জিতলে দুই ক্যান্টিনে বিনামূল্যে খাবারের ঘোষণা বনি আমিনের

Publish : 11:48 PM, 09 September 2025.
ডাকসুতে শিবির জিতলে দুই ক্যান্টিনে বিনামূল্যে খাবারের ঘোষণা বনি আমিনের

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়লাভ করলে বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে বিনামূল্যে খাবারের ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট বনি আমিন।

শনিবার (৬ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, “ডাকসুতে ছাত্রশিবির বিজয়ী হলে যতদিন ছাত্র সংসদ কার্যকর থাকবে, ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে মাসব্যাপী সকালের নাস্তার ব্যবস্থা আমি নিশ্চিত করব। তবে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় এটি প্রযোজ্য হবে না।”

বনি আমিন আরও বলেন, “অনেকে বলেন, আপনি তো বিদেশে থাকেন, বাংলাদেশের নাগরিক নন। কেন বাংলাদেশের রাজনীতি নিয়ে ভাবেন? আমার জন্য এটি দেশের প্রতি দায়বদ্ধতার বিষয়। যদিও নাগরিক নই, জন্মভূমির প্রতি দায়িত্ব থেকে আমি এটা করছি। বাংলাদেশ আমার নাড়ি পোঁতা দেশ।”

তিনি ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ডাকসু নির্বাচনের প্রসঙ্গে বলেন, “এই নির্বাচনে ছাত্রশিবিরের প্যানেল যারা আছে, আমি ব্যক্তিগতভাবে কাউকেই চিনি না। তবুও নিশ্চিত, ভুল কাউকে অন্তর্ভুক্ত করা হয়নি। স্বাধীনতার পর থেকে ডাকসুতে সৎ ভিপি বা জিএস পেতে এতদিন সমস্যা ছিল। এবার সুযোগ এসেছে।”

বনি আমিন আরও জানান, বিজয়ী প্যানেলের মেয়াদ চলাকালীন প্রতি বছর একজন ছাত্র এবং একজন ছাত্রীকে অস্ট্রেলিয়াতে পড়াশোনার জন্য শতভাগ স্পন্সর করা হবে। একই সঙ্গে, “এই প্যানেলের মেয়াদ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ক্যান্টিনে পুরো মাসব্যাপী সকালের নাস্তা দেওয়া হবে।”

এই ঘোষণার মাধ্যমে তিনি ছাত্রশিবিরের সমর্থকদের মধ্যে উদ্দীপনা সঞ্চার করেছেন। নির্বাচনী মরশুমে সামাজিক এবং শিক্ষাব্যবস্থার উন্নয়নের দিকে দৃষ্টি আকর্ষণ করাটিও তার লক্ষ্য।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত