ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:41 AM, 09 September 2025.
Digital Solutions Ltd

ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনেকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক

Publish : 09:41 AM, 09 September 2025.
ডাকসু নির্বাচনে দায়িত্ব পালনেকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সাংবাদিক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দায়িত্ব পালনের সময় প্রাণ হারালেন সিনিয়র সাংবাদিক তরিকুল শিবলী (৪০)। চ্যানেল এস টেলিভিশনের এই সংবাদকর্মী মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সংবাদ সংগ্রহের সময় হঠাৎ অচেতন হয়ে পড়েন এবং পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সহকর্মীদের বরাত দিয়ে জানা যায়, কার্জন হল কেন্দ্রে লাইভ সম্প্রচারের সময় হঠাৎ শিবলী মাটিতে লুটিয়ে পড়েন। তৎক্ষণাৎ তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বলেন, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে। চিকিৎসকরা মনে করছেন, এটি আকস্মিক হার্ট অ্যাটাক হতে পারে।

প্রয়াত তরিকুল শিবলীর গ্রামের বাড়ি কুমিল্লার বুড়িচং উপজেলায়। তিনি রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় পরিবার নিয়ে বসবাস করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই কন্যাসন্তান রেখে গেছেন।

সহকর্মী সাংবাদিক ও বিভিন্ন মহল তার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। পেশাগত দায়িত্ব পালনের সময় তার এমন মৃত্যু সংবাদপত্রজগতে শোকের ছায়া ফেলেছে।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত