ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:34 PM, 21 December 2025.
Digital Solutions Ltd

আজ বছরের সবচেয়ে ছোট দিন, দীর্ঘতম রাত পেরিয়ে

Publish : 11:34 PM, 21 December 2025.
আজ বছরের সবচেয়ে ছোট দিন, দীর্ঘতম রাত পেরিয়ে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আজ সোমবার, বছরের সবচেয়ে ছোট দিন। রোববার (২১ ডিসেম্বর) দিবাগত রাত ছিল চলতি বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। বাংলাদেশসহ পৃথিবীর উত্তর গোলার্ধের সব দেশের মানুষ গত রাতটি কাটিয়েছেন বছরের সবচেয়ে দীর্ঘ অন্ধকারে। এর ধারাবাহিকতায় আজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সময় হবে বছরের সবচেয়ে কম।

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এই দিনটিকে বলা হয় ‘উইন্টার সলসটিস’ বা সূর্যের দক্ষিণ অয়নান্ত। এ সময় পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্য থেকে সবচেয়ে বেশি দূরে অবস্থান করে, ফলে সূর্যের আলো তুলনামূলকভাবে কম পড়ে। এর ফলেই দিন ছোট হয়ে আসে এবং রাত দীর্ঘ হয়।

পৃথিবী সূর্যের চারদিকে একটি নির্দিষ্ট কক্ষপথে ঘোরে। তবে ঘূর্ণনের সময় পৃথিবীর অক্ষ প্রায় ২৩.৫ ডিগ্রি কোণে হেলানো থাকে। এই অক্ষীয় হেলনের কারণেই বছরে ভিন্ন ভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশ সূর্যের দিকে বা সূর্য থেকে দূরে হেলে পড়ে। এর ফল হিসেবে দিন-রাতের দৈর্ঘ্যে তারতম্য দেখা যায় এবং ঋতু পরিবর্তন ঘটে।

প্রতি বছর ২১ জুন দিনটিতে পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে সবচেয়ে বেশি হেলে থাকে। সে সময় সূর্যের কিরণ কর্কটক্রান্তি রেখার ওপর প্রায় লম্বভাবে পড়ে। ফলে উত্তর গোলার্ধে বছরের দীর্ঘতম দিন ও সবচেয়ে ছোট রাত দেখা যায়। এই ঘটনাকে বলা হয় ‘সামার সলসটিস’ বা উত্তরায়ণ। ওই সময় থেকেই উত্তর গোলার্ধে দিন ধীরে ধীরে ছোট হতে শুরু করে।

মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সময়ে পৃথিবীর উত্তর গোলার্ধে তুলনামূলকভাবে বেশি সূর্যালোক পৌঁছায়। এই সময়টিতে সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। বিপরীতে, দক্ষিণ গোলার্ধে তখন থাকে শীতকাল। তবে সেপ্টেম্বরের পর থেকে পরিস্থিতি পাল্টাতে শুরু করে।

ডিসেম্বর মাসে এসে পৃথিবীর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে পড়ে। ফলে সেখানে সূর্যের আলো দীর্ঘ সময় ধরে পড়ে এবং দিন বড় হতে থাকে। একই সময়ে উত্তর গোলার্ধ সূর্য থেকে অনেকটা দূরে সরে যায়। এর ফলে উত্তর গোলার্ধে সূর্যের আলো কম পড়ে, তাপমাত্রা হ্রাস পায় এবং শীতকাল তীব্র হয়ে ওঠে।

২১ ডিসেম্বর এই প্রক্রিয়া চূড়ান্ত রূপ নেয়। এ দিন উত্তর গোলার্ধে সূর্যের উপস্থিতি সবচেয়ে কম সময়ের জন্য দেখা যায়। সূর্য দ্রুত অস্ত যায় এবং রাত দীর্ঘ হয়ে ওঠে। বিপরীতে, দক্ষিণ গোলার্ধে এই দিনটি হয় বছরের দীর্ঘতম দিন এবং সবচেয়ে ছোট রাত।

মিডিয়া বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত