হাফেজের দস্তরবন্দী
ঝালকাঠির নলছিটি উপজেলায় পাঁচজন হাফেজে কুরআনের দস্তরবন্দী (পাগড়ী পরিধান) উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
২০২৫ সালে নলছিটি উপজেলার রানাপাশা ইউনিয়নের তেতুলবাড়িয়া এলাকায় অবস্থিত হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দস্তরবন্দী সম্পন্নকারী হাফেজরা হলেন—
মোঃ আব্দুল্লাহ শিকদার, মোঃ মাসুম শিকদার, মোঃ মাইনুল শিকদার, মোঃ রাফি ইসলাম (লিমন) ও মোঃ মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে হাফেজদের সম্মাননা হিসেবে পাঞ্জাবি, টুপি-পাগড়ি, পবিত্র কুরআন শরীফ এবং নগদ পাঁচ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব শাহ মোহাম্মদ আবু তৈয়ব, পীর সাহেব, হদুয়া দরবার শরীফ। প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মোঃ ইসহাক হোসেন চৌধুরী (কিছলু)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ মাওলানা মোহাম্মদ মিছবাহ উদ্দিন, সহকারী পরিচালক, হযরত ওমর (রা.) নূরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা, বান্দরবান।
এছাড়া উপস্থিত ছিলেন মাওলানা মোঃ হাবিবুর রহমান, সহকারী অধ্যাপক, হদুয়া কামিল মাদ্রাসা, শিক্ষক মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী পরিচালক মোহাম্মদ নাঈম শিকদার ও মোহাম্মদ ফারুক শিকদার।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন মাওলানা মোহাম্মদ ফেরদাউস আলম, প্রধান শিক্ষক, হযরত আবু বকর সিদ্দিক (রা.) নূরানী হাফিজি মাদ্রাসা ও এতিমখানা। তিনি বলেন, “এই মাদ্রাসায় শিক্ষার্থীদের জন্য ফ্রি থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং নূরানী বিভাগে কোনো ধরনের ফি নেওয়া হয় না।”
উল্লেখ্য, মাদ্রাসার মহাপরিচালক এস এম জাহাঙ্গীর আলম, পরিচালক আইয়ুব আলী ও সাফিয়া ট্রাস্ট সহযোগিতায় রয়েছে নলছিটি, ঝালকাঠি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News