ছবি সংগ্রহীত
প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকা অফিসে হামলা ও আগুনের ঘটনায় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা ও মানবাধিকারের প্রতি গুরুতর হুমকি সৃষ্টি হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বিপিজেএ) আয়োজিত মানববন্ধনে এসব মন্তব্য করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গনি চৌধুরী।
অনুষ্ঠানে বিপিজেএর সভাপতি একে এম মহসীন সঞ্চালনা করেন। উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি শহিদুল ইসলাম, প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি, সংগঠনের সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, সিনিয়র ফটো সাংবাদিক বুলবুল আহমেদ, আনিসুল ইসলাম ও প্রচার সম্পাদক সৌরভ প্রমুখ।
কাদের গনি চৌধুরী বলেন,
“সরকার যদি প্রথম আলো ও ডেইলি স্টারে হামলার যথাযথ বিচার না করে, তাদের গায়ে কলঙ্কের তিলক থাকবে। আমরা দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন এবং অসহায় সাংবাদিকদের ছোটাছুটি করতে দেখি। ডেইলি স্টারের ছাদে আশ্রয় নেওয়া এক সাংবাদিকার কাকুতি-মিনতি বিশ্ব বিবেককে নাড়েছে। এ দৃশ্য আমাদের ১৯৭১ সালের স্মৃতি মনে করিয়ে দেয়। এই হামলা গণতন্ত্র ও মানবতার ওপর আঘাত।”
তিনি আরও বলেন,
“যে মানুষকে পুড়িয়ে মারে, তাকে সভ্যতা বা মানবতা বলার অধিকার নেই। এটি রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ড। কোনো দেশপ্রেমিক বা সভ্য মানুষ এমন কাজ করতে পারে না। সরকারের উচিত এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া, না হলে অপকর্মের ধারাবাহিকতা চলতেই থাকবে।”
কাদের গনি চৌধুরী উল্লেখ করেন,
“গণমাধ্যমের ওপর হামলা বাংলাদেশের মর্মমূলে আঘাত। আমরা চাই না কোনো গণমাধ্যম বা সাংবাদিকের ওপর হামলা হোক। আমরা চাই বাকস্বাধীনতা, গণমাধ্যমের স্বাধীনতা ও মানবিক বাংলাদেশ। সাংবাদিকরাই সাংবাদিকতাকে বাঁচাতে পারে। এজন্য আমাদের একতাবদ্ধ হওয়া প্রয়োজন।”
তিনি শেষ করেন,
“বিচারহীনতার সংস্কৃতি তৈরি করলে হামলাকারীরা সুযোগ পায়। আমরা আশা করি, আর কোনো গণমাধ্যমের ওপর আঘাত ঘটবে না এবং স্বাধীন সাংবাদিকতা সুরক্ষিত থাকবে।”
এই মানববন্ধনের মাধ্যমে সাংবাদিকরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করা হয়।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News