ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ধর্ম ডেস্ক :
Publish : 01:20 AM, 15 January 2026.
Digital Solutions Ltd

নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে না বিশ্ব ইজতেমা

Publish : 01:20 AM, 15 January 2026.
নির্বাচনের আগে অনুষ্ঠিত হবে না বিশ্ব ইজতেমা

ছবি সংগ্রহীত

ধর্ম ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে টঙ্গীর তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে না বিশ্ব ইজতেমা। নির্বাচনকে কেন্দ্র করে ওই এলাকায় কোনো ধরনের বড় সমাবেশ বা ধর্মীয় অনুষ্ঠান আয়োজন না করার অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার, ৩০ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-৬ শাখার উপসচিব মো. আনোয়ার পারভেজ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন-পূর্ব সময়কে বিবেচনায় নিয়ে জনশৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার স্বার্থে টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে সব ধরনের সমাবেশ ও অনুষ্ঠান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পুলিশের মহাপরিদর্শক (আইজি), গাজীপুর জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি)সহ সংশ্লিষ্ট সব দপ্তর ও সংস্থাকে চিঠি পাঠিয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মাদরাসা উলুমি দীনিয়া মালওয়ালী মসজিদের খতিব ও প্রিন্সিপাল এবং তাবলীগ জামাতের আহলে সুরার সদস্য মোহাম্মদ জুবায়ের টঙ্গীর বিশ্ব ইজতেমা মাঠে দুটি পৃথক আয়োজনের অনুমতির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছিলেন।

এর মধ্যে আগামী ২ থেকে ৪ জানুয়ারি ‘খুরুজের জোড়’ এবং ২২ থেকে ২৪ জানুয়ারি ‘বিশ্ব ইজতেমা-২০২৬’ আয়োজনের অনুমতি চাওয়া হয়।

তবে এসব আবেদনের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নির্বাচন-পূর্ব সময়ে উক্ত মাঠে ‘খুরুজের জোড়’ ও ‘বিশ্ব ইজতেমা-২০২৬’সহ কোনো ধরনের সমাবেশ বা অনুষ্ঠান আয়োজন না করার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনকালীন সময়ে বড় জনসমাগম হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কা থাকে। পাশাপাশি ভোটগ্রহণ প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে এবং নিরাপত্তা ঝুঁকি এড়াতে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, টঙ্গীর বিশ্ব ইজতেমা বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে পরিচিত। প্রতিবছর দেশ-বিদেশের লাখো মুসল্লির অংশগ্রহণে এ আয়োজন অনুষ্ঠিত হয়ে থাকে। তবে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এবার ইজতেমা আয়োজন স্থগিত রাখার সিদ্ধান্ত রাজনৈতিক ও প্রশাসনিক দিক থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নির্বাচনের পর পরিস্থিতি স্বাভাবিক হলে বিশ্ব ইজতেমা আয়োজনের বিষয়ে নতুন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

ধর্ম বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত