ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্টার :
Publish : 11:57 PM, 07 May 2025.
Digital Solutions Ltd

হৃদরোগ ডেকে আনে এই ৪ খাবার, এখনই বাদ দিন

Publish : 11:57 PM, 07 May 2025.
হৃদরোগ ডেকে আনে এই ৪ খাবার, এখনই বাদ দিন

হৃদরোগ ডেকে আনে এই ৪ খাবার এখনই বাদ দিনঃ ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

ব্যস্ত জীবনে শরীরের যত্ন নেওয়া যেন এখন বিলাসিতা হয়ে উঠেছে। প্রতিদিনের খাদ্যাভ্যাসে কিছু ভুল আমাদের অজান্তেই শরীরকে ঠেলে দিচ্ছে প্রাণঘাতী রোগের দিকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতিবছর প্রায় ১ কোটি ৭৯ লক্ষ মানুষ মারা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে। বিশেষজ্ঞরা বলছেন, কিছু সাধারণ কিন্তু ক্ষতিকর খাবার হৃদরোগের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দিচ্ছে।

চলুন জেনে নিই এমন ৪টি খাবার যা এখনই খাদ্যতালিকা থেকে বাদ দেওয়া উচিত—

১. প্রক্রিয়াজাত মাংস 

সসেজ, বেকন, হট ডগ—এই খাবারগুলো খেতে মজাদার হলেও শরীরের জন্য ভয়ংকর। এতে থাকে উচ্চমাত্রার স্যাচুরেটেড ফ্যাট, সোডিয়াম ও প্রিজারভেটিভ, যা রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়।

এক গবেষণায় দেখা গেছে, প্রতিদিন ৫০ গ্রাম প্রসেসড মিট খেলে করোনারি হৃদরোগের ঝুঁকি বাড়ে ১৮ শতাংশ। তাই যত দ্রুত সম্ভব এ ধরনের খাবার বাদ দিন।

২. ফ্রায়েড ফুড বা ডুবো তেলে ভাজা খাবার

ডালপুরি, চপ, সিঙ্গারা কিংবা ফ্রাইড চিকেন—সবই আমাদের প্রিয়, কিন্তু এগুলোতে থাকে ট্রান্স ও স্যাচুরেটেড ফ্যাট। এই ফ্যাট ধমনীতে প্লাক জমাতে সহায়তা করে, যার ফলে রক্ত সঞ্চালন ব্যাহত হয় এবং হৃদপিণ্ডের ওপর চাপ বাড়ে। নিয়মিত ভাজা খাবার খেলে হৃদরোগ হওয়ার সম্ভাবনা আশঙ্কাজনক হারে বেড়ে যায়।

৩. অতিরিক্ত চিনি

চিনি শুধু ওজনই বাড়ায় না, এটি হৃদযন্ত্রের শত্রু। ক্যান্ডি, সফট ড্রিংক, আইসক্রিম বা কৃত্রিম জুসে থাকা চিনি শরীরে ইনসুলিনের ভারসাম্য নষ্ট করে এবং টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি তৈরি করে।

একবার ডায়াবেটিস হলে, হৃদরোগের সম্ভাবনা বেড়ে যায় অনেকগুণ। তাই খাবারে প্রাকৃতিক চিনি থাকলেও, কৃত্রিম চিনি একেবারে পরিহার করা জরুরি।

৪. অতিরিক্ত লবণ

চিপস, টিনজাত খাবার, ফাস্ট ফুড—সবগুলোতেই সোডিয়াম বা লবণের পরিমাণ থাকে মাত্রাতিরিক্ত। এই অতিরিক্ত সোডিয়াম রক্তচাপ বাড়িয়ে দেয় এবং শরীরে পানির পরিমাণ বাড়ায়। এর ফলেই রক্তচাপ ও হৃদরোগের ঝুঁকি একসঙ্গে বেড়ে যায়।

বিশেষজ্ঞরা প্রতিদিন ৫ গ্রামের বেশি লবণ না খাওয়ার পরামর্শ দেন।

হৃদরোগ কোনো হঠাৎ ঘটে যাওয়া রোগ নয়, এটি ধীরে ধীরে গড়ে ওঠে—আপনার অভ্যাস থেকেই। তাই প্রতিদিনের খাদ্যাভ্যাসে সামান্য পরিবর্তন এনে আপনি নিজেই রক্ষা করতে পারেন নিজের প্রাণ। আজই ভাবুন, আজই পরিবর্তন আনুন।

লাইফ স্টাইল বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত