ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Publish : 10:46 AM, 08 January 2025.
Digital Solutions Ltd

পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তার আশ্বাস

Publish : 10:46 AM, 08 January 2025.
পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তার আশ্বাস

পরিবেশ সুরক্ষায় ইউরোপীয় ইউনিয়নের সহায়তার আশ্বাস

নিজস্ব প্রতিবেদক :

পরিবেশ সুরক্ষায় বাংলাদেশকে সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংক (ইআইবি)। যার মধ্যে কারিগরি প্রশিক্ষণ, নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প, বৈদ্যুতিক গণপরিবহন চালু, দক্ষতা বৃদ্ধিসহ বায়ু ও পানিদূষণ প্রতিরোধের কার্যক্রম থাকবে। গতকাল মঙ্গলবার সচিবালয়ে সংস্থাগুলোর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ইআইবির ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার।

বৈঠকে রিজওয়ানা হাসান বলেন, বায়ুদূষণ নিয়ন্ত্রণ, নদী পরিষ্কার, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার, উন্নত পয়োনিষ্কাশন ব্যবস্থা, হাতির অভয়ারণ্য প্রতিষ্ঠা ও জীববৈচিত্র্য সংরক্ষণে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন।

নিকোলা বিয়ার বাংলাদেশের উদ্যোগের প্রশংসা করে বলেন, ইইউ ও ইআইবি বাংলাদেশের পরিবেশ উন্নয়নে অভিজ্ঞতা ও সম্পদ দিয়ে সহযোগিতা করবে।

এদিকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল চারটি অভিযান পরিচালনা করে ২০টি অবৈধ ইটভাটাকে ১ কোটি ১৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১১টি ভাটা সম্পূর্ণ বন্ধ ও দুটি ইটভাটা বন্ধের নির্দেশ দেওয়া হয়।

পরিবেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত