ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্টার :
Publish : 02:10 AM, 18 May 2025.
Digital Solutions Ltd

পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

Publish : 02:10 AM, 18 May 2025.
পুঁজিবাজারে শৃঙ্খলা ফেরাতে প্রধান উপদেষ্টার পাঁচ নির্দেশনা

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

দেশের পুঁজিবাজারে চলমান নৈরাজ্য ও আস্থাহীনতার পরিস্থিতি থেকে উত্তরণের জন্য পাঁচটি সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রোববার (১১ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অর্থ ও পুঁজিবাজার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এক বৈঠকে এসব নির্দেশনা দেন তিনি।

বৈঠকে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, প্রধান উপদেষ্টার অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী এবং বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ।

প্রধান উপদেষ্টা বলেন, “লুটপাটের মাধ্যমে শেয়ারবাজারকে বেসামাল করে দেওয়ার পেছনে গত কয়েক দশক ধরে যারা জড়িত, তাদের বিচার না হলে মানুষের আস্থা ফিরবে না। এই শেয়ারবাজার এখন আর কারও আস্থা অর্জন করতে পারছে না, যা অকল্পনীয়।”

তিনি আরও বলেন, “পুঁজিবাজারে সংস্কার আনতে হবে, যাতে এটি লুটেরাদের আড্ডাখানা না হয়ে দেশের অর্থনীতির মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠে।”

প্রধান উপদেষ্টার ৫ নির্দেশনা নিম্নরূপঃ

১. সরকারের মালিকানাধীন মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর শেয়ার পুঁজিবাজারে ছাড়তে প্রয়োজনীয় পদক্ষেপ।

২. দেশীয় বড় বেসরকারি কোম্পানিগুলোর তালিকাভুক্তি নিশ্চিত করতে প্রণোদনা।

৩. বিদেশি বিশেষজ্ঞদের সহায়তায় তিন মাসের মধ্যে পুঁজিবাজার সংস্কার।

৪. অনিয়মে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা।

৫. বড় ঋণপ্রবণ প্রতিষ্ঠানগুলোকে ব্যাংক ঋণ নির্ভরতা কমিয়ে বন্ড ও ইক্যুইটির মাধ্যমে অর্থ সংগ্রহে উৎসাহ।

বৈঠকে তিনি সংশ্লিষ্টদের দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানান এবং আশ্বস্ত করেন যে, শিগগিরই শেয়ারবাজারে দৃশ্যমান পরিবর্তন দেখা যাবে।

অর্থনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত