ছবি সংগ্রহীত
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাংলাদেশ দোকান মালিক সমিতি সারাদেশের দোকান ব্যবসায়ীদের প্রতি বিশেষ অনুরোধ জানিয়েছে। সমিতি জানায়, খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশের সব দোকানপাট বন্ধ রেখে মরহুমার প্রতি শ্রদ্ধা জানাতে হবে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সমিতির পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন। আমরা তার মৃত্যুতে বাকরুদ্ধ ও শোকস্তব্ধ।”
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেত্রী, দেশের জন্য সাহসী কণ্ঠ এবং গণতন্ত্রের জননী। তার মৃত্যুতে যে শোক ও বেদনা আমরা অনুভব করছি, তা প্রকাশের ভাষা আমাদের জানা নেই।
সমিতির পক্ষ থেকে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। এছাড়া ঘোষণা করা হয়েছে, আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশের দোকানপাট বন্ধ রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এর আগে, খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এই সময়কালীন সময়ে দেশব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, জাতীয় শোকের এই মুহূর্তে সকল শ্রেণী-পেশার মানুষ খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে একযোগে অংশ নিচ্ছেন। দোকানপাট বন্ধ রাখার মাধ্যমে সাধারণ মানুষও শোক প্রকাশের একটি অংশ হিসেবে নিজেদের দায়িত্ব পালন করছে।
বাংলাদেশের ইতিহাসে খালেদা জিয়ার ভূমিকা, গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদান ও সাহসিকতা আজও দেশবাসীর মনে অম্লান হয়ে আছে। তার প্রয়াণে রাজনৈতিক অঙ্গনে গভীর শূন্যতা তৈরি হয়েছে, যা সামনের দিনে দেশনেত্রীর জীবন ও কর্মের গুরুত্ব আরও উজ্জ্বল করে তুলবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News