ছবি সংগৃহীত
মালয়েশিয়া থেকে চট্টগ্রাম বন্দরের উদ্দেশে যাত্রা করা একটি পণ্যবোঝাই কন্টেইনার জাহাজ থাইল্যান্ডের ফুকেট উপকূলে ডুবে গেছে। জাহাজে থাকা ১৬ জন বাংলাদেশি নাবিককে থাই নৌবাহিনী নিরাপদে উদ্ধার করেছে।
শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে পানামার পতাকাবাহী ‘এমভি সিলয়েড এআরসি’ নামের জাহাজটি ফুকেট উপকূলে প্রায় ৩০ ডিগ্রি কাত হয়ে আংশিকভাবে ডুবে যায়। জাহাজটি মালয়েশিয়ার পোর্ট কেলাং থেকে চট্টগ্রাম বন্দরের পথে ছিল। ডুবে যাওয়ার সময় জাহাজ থেকে দুই শতাধিক কন্টেইনার সাগরে পড়ে যায় এবং বিপুল পরিমাণ তেল পানিতে মিশে যায়।
জাহাজের পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ক্যাপ্টেন সেটিকে পরিত্যক্ত ঘোষণা করেন। তবে থাই নৌবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়ে জাহাজে থাকা সকল নাবিককে উদ্ধার করে। উদ্ধারকৃত ১৬ জন নাবিককে ফুকেটের একটি হোটেলে রাখা হয়েছে; সবাই সুস্থ আছেন বলে জানা গেছে।
জাহাজটি ৫ ফেব্রুয়ারি পোর্ট কেলাং থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং ১২ ফেব্রুয়ারি চট্টগ্রামে পৌঁছার কথা ছিল। তবে কেন এটি কাত হয়ে ডুবে গেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার অভিযান শেষ হওয়ার পর ক্ষয়ক্ষতি নিরূপণ ও জরিপ কার্যক্রম শুরু করেছে থাই নৌবাহিনী, ফুকেট দুর্যোগ প্রতিরোধ ও প্রশমন কর্তৃপক্ষ, সামুদ্রিক পুলিশ, কুসলধাম ফুকেট ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবক দল এবং সামুদ্রিক ও উপকূলীয় সম্পদ অফিস-১০। পাশাপাশি জাহাজের কন্টেইনার উদ্ধারের সঙ্গে পানিতে ছড়িয়ে পড়া তেল অপসারণের কাজও শুরু হয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, আন্তর্জাতিক নৌপথে এ ধরনের দুর্ঘটনা পণ্য পরিবহন ও পরিবেশের জন্য বিপজ্জনক। দ্রুত উদ্ধার ও তেলের অপসারণ গুরুত্বপূর্ণ কারণ এটি সমুদ্রের পরিবেশ ও স্থানীয় জেলে সম্প্রদায়ের জীবিকায় প্রভাব ফেলতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News