ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্টার :
Publish : 01:54 AM, 20 July 2025.
Digital Solutions Ltd

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক

Publish : 01:54 AM, 20 July 2025.
বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের গুরুত্বপূর্ণ বৈঠক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্টার :

বাংলাদেশ ও বাহরাইনের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুল লতিফ বিন রাশিদ আল জায়ানির সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার।

গত ১০ জুলাই বাহরাইনের রাজধানী মানামায় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে উঠে আসে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

বৈঠকে আলোচনার মূল বিষয়গুলোর মধ্যে ছিল—দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, ভিসা প্রক্রিয়া সহজীকরণ, প্রবাসী বাংলাদেশিদের কল্যাণ, আইআইএসএস মানামা সংলাপ ২০২৫-এ বাংলাদেশের অংশগ্রহণ, এবং ২০২৫ সালে বাংলাদেশে ‘ফরেন অফিস কনসালটেশন’ আয়োজনের প্রস্তাব। এছাড়া আলোচনায় উঠে আসে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সম্ভাব্য বাহরাইন সফরের বিষয়টিও।

বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রদূতের সক্রিয় কূটনৈতিক তৎপরতা, বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের আয়োজনকৃত মোবাইল কনস্যুলার ক্যাম্প, গণশুনানি ও অন্যান্য সচেতনতামূলক কার্যক্রমের প্রশংসা করেন।

তিনি রাষ্ট্রদূত রইস হাসান সরোয়ারকে দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন এবং বাংলাদেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন অভিযাত্রার ভূয়সী প্রশংসা করেন।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়ান অ্যান্ড প্যাসিফিক অ্যাফেয়ার্স বিভাগের প্রধান মুনিরা নোফাল আল দোসেরি।

বিশ্লেষকরা মনে করছেন, এই ধরনের উচ্চপর্যায়ের কূটনৈতিক বৈঠক দুই দেশের সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং ভবিষ্যতের নানা খাতে সহযোগিতার পথ সুগম করবে।

 

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত