ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 02:03 AM, 09 October 2025.
Digital Solutions Ltd

কুয়ালালামপুরে বড় অভিযান: বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি গ্রেফতার

Publish : 02:03 AM, 09 October 2025.
কুয়ালালামপুরে বড় অভিযান: বাংলাদেশিসহ ১৯৬ বিদেশি গ্রেফতার

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মালয়েশিয়ার কুয়ালালামপুরের চৌ কিট এলাকায় শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে বড় ধরনের ইমিগ্রেশন অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বাংলাদেশিসহ মোট ১৯৬ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

প্রায় ৭০০ মিটার এলাকা জুড়ে অবস্থিত ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠান—রেস্তোরাঁ, হোটেল ও খুচরা দোকানে হানা দেওয়া হয়। বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, ভারত, জর্ডান, নেপাল, ফিলিপাইন ও শ্রীলঙ্কার নাগরিকরা গ্রেফতার হন।

ইমিগ্রেশন ডিরেক্টর ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, অভিযানে তিনজন স্থানীয়কেও গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অভিবাসী নিয়োগের অভিযোগ রয়েছে। তিনি বলেন, “রেস্তোরাঁ পরিচালকেরা বৈধ কর্মীদের আড়ালে অবৈধ অভিবাসীদের কাজে লাগাচ্ছিলেন। আমরা এ ধরনের ধূর্ত কৌশলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব।”

অভিযানে ইমিগ্রেশনের পাশাপাশি ডিবিকেএল, কেপিডিএন এবং রয়েল মালয়েশিয়ান পুলিশ যৌথভাবে অংশ নেয়। ১৯৭৪ সালের আইন ভঙ্গের অভিযোগে ৫২টি টেবিল ও ২০৪টি চেয়ার জব্দ করা হয়। কেপিডিএন ৪৫টি প্রতিষ্ঠানের মধ্যে পাঁচটিকে ৫,৫০০ রিঙ্গিত জরিমানা করেছে। এছাড়া কোম্পানি কমিশন (এসএসএম) আইন লঙ্ঘনের অভিযোগে সাতটি কম্পাউন্ড জারি করা হয়েছে।

গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ অনুযায়ী অবৈধ অবস্থান, মেয়াদোত্তীর্ণ ভিসা ব্যবহার এবং কাজের পারমিটের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

ওয়ান মোহাম্মদ সৌপি বলেন, “এই ধরনের অভিযান মাধ্যমে রাজধানীতে গড়ে ওঠা তথাকথিত ‘ছোট পাকিস্তান’-এর মতো এলাকা পর্যবেক্ষণে রাখা হচ্ছে। জনগণকেও অবৈধ অভিবাসন সংক্রান্ত তথ্য দিতে আহ্বান জানাই।”

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত