ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :
Publish : 01:15 AM, 13 February 2025.
Digital Solutions Ltd

পাসপোর্ট ছাড়াই পাওয়ার অব অ্যাটর্নি দিতে পারবেন প্রবাসীরা

Publish : 01:15 AM, 13 February 2025.
পাসপোর্ট ছাড়াই পাওয়ার অব অ্যাটর্নি দিতে পারবেন প্রবাসীরা

পাসপোর্ট ছাড়াই পাওয়ার অব অ্যাটর্নি দিতে পারবেন প্রবাসীরা

নিজস্ব প্রতিবেদক :

প্রবাসী বাংলাদেশিদের যদি কারো বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাহলেও তারা তাদের পাওয়ার অব এটর্নি সম্পাদন করতে পারবেন বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

আইন উপদেষ্টা বলেন, ২০১৫ সালের পাওয়ার অব এটর্নি বিধিমালা নিয়ে প্রবাসীরা প্রচুর অভিযোগ করত। এই বিধিমালা অনুযায়ী কেউ যদি পাওয়ার দিতে চাইতো তবে তার পাসপোর্ট থাকতে হতো, বাংলাদেশের দূতাবাসে গিয়ে তাকে পাসপোর্ট জমা দিতে হতো। প্রবাসীদের সন্তানরা অনেকে বাংলাদেশি পাসপোর্ট নেন না। তাই ওনাদের পক্ষ থেকে পাওয়ার অফ এটর্নি হতে গেলে অনেক জটিলতা হতো।

আইন উপদেষ্টা বলেন, সংশ্লিষ্ট সকলের সঙ্গে কথা বলে আমরা এই বিধিমালায় সংশোধন এনেছি। সংশোধন অনুযায়ী প্রবাসী বাংলাদেশিদের যদি বাংলাদেশি পাসপোর্ট নাও থাকে তাহলেও তারা তাদের পাওয়ার অব এটর্নি সম্পাদন করতে পারবেন।  

এছাড়া বাংলাদেশি বংশোদ্ভূত ব্যক্তির পাসপোর্টে নো ভিসা রিকোয়ার স্টিকার থাকলে, কিংবা তার জন্ম সনদ থাকলে কিংবা জাতীয় পরিচয়পত্র থাকলে তিনি বিদেশ থেকে পাওয়ার অব এটর্নি সম্পাদন করতে পারবেন। আমি মনে করি এটি আমাদের প্রবাসী বাংলাদেশিদের অনেকের ভোগান্তি লাঘবে বিরাট ভূমিকা রাখবে।

প্রবাস বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত