ছবি সংগ্রহীত
টালিউড হোক বা বলিউড— অভিনেত্রীদের পারস্পরিক সম্পর্ক নিয়ে জল্পনা নতুন কিছু নয়। নায়িকাদের বন্ধুত্ব নিয়ে যেমন আলোচনা হয়, তেমনি সামান্য মন্তব্য থেকেই তৈরি হয় বিতর্ক। এবার তেমনই এক মন্তব্য ঘিরে আলোচনায় উঠে এলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়।
সম্প্রতি শাশ্বত চট্টোপাধ্যায়ের জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন শুভশ্রী গাঙ্গুলি। শোয়ের র্যাপিড ফায়ার পর্বে এক প্রশ্ন ঘিরেই শুরু হয় চর্চা। উপস্থাপক শাশ্বত প্রশ্ন করেন— মিমি চক্রবর্তী, নুসরাত জাহান ও শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের মধ্যে কে ‘বোকা’?
প্রশ্নটি শোনার পর কোনো দ্বিধা না করেই শুভশ্রী শ্রাবন্তীর নাম বলে দেন। মুহূর্তেই এই মন্তব্য ঘিরে শুরু হয় আলোচনা। তবে বিষয়টি পরিষ্কার করতে শুভশ্রী পরে বলেন, তিনি ‘বোকা’ বলতে নেতিবাচক অর্থে কিছু বোঝাননি। তার মতে, শ্রাবন্তী আসলে খুব ‘ইমোশনাল ফুল’, আবেগপ্রবণ মানুষ— সেই অর্থেই মন্তব্যটি করা।
এই মন্তব্য নতুন করে আলোচনায় এনেছে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন। একাধিক সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদের কারণে এর আগেও নানা সমালোচনার মুখে পড়েছেন এই অভিনেত্রী। তিনবার বিয়ের পিঁড়িতে বসা শ্রাবন্তী বহুদিন ধরেই ব্যক্তিগত জীবনের কারণে সংবাদের শিরোনামে থেকেছেন। তবে সাম্প্রতিক সময়ে তিনি এসব বিতর্ক থেকে দূরে থেকে কাজে মনোযোগ দিচ্ছেন বলেই জানিয়েছেন ঘনিষ্ঠরা।
শো চলাকালীন শুভশ্রী আরও একটি মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তিনি বলেন, বিভিন্ন জায়গায় শো করতে গেলে অনেক সময় দর্শকরা তাকে শ্রাবন্তী ভেবে ভুল করেন। আবার উল্টো ঘটনাও ঘটেছে— শ্রাবন্তীকেও নাকি কখনো শুভশ্রী নামে ডাকা হয়েছে। শুভশ্রীর দাবি, এই ঘটনা অনেক পুরোনো, তখন রাজ চক্রবর্তীর সঙ্গেও তার বিয়ে হয়নি।
অন্যদিকে, শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রথম বিয়ে হয় অল্প বয়সেই। ইন্ডাস্ট্রির অনেকের মতে, সম্পর্কের ক্ষেত্রে তিনি হয়তো কিছুটা তাড়াহুড়ো করেছেন। তবে তিনবার বিচ্ছেদের পর এখন ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বেশি সচেতন শ্রাবন্তী। সম্প্রতি একাধিক বড় প্রোজেক্টে তাকে দেখা গেছে, যার মধ্যে আলোচিত ছবি ‘দেবী চৌধুরানী’ অন্যতম। আপাতত অভিনয়েই মন দিয়েছেন তিনি।
অন্যদিকে শুভশ্রী গাঙ্গুলিও এখন পরিবার ও কাজের মধ্যে ভারসাম্য রেখে এগোচ্ছেন। পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সুখী দাম্পত্য জীবন, দুই সন্তানের মা হওয়া— সব মিলিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে এখন বেশ সন্তুষ্ট অভিনেত্রী। কাজের ফাঁকে পরিবারকেই সবচেয়ে বেশি সময় দিচ্ছেন তিনি।
সব মিলিয়ে একটি র্যাপিড ফায়ার মন্তব্য থেকেই টালিউডে তৈরি হয়েছে নতুন আলোচনা। তবে বিষয়টি যে রসিকতার ছলেই বলা— সে ব্যাখ্যাও দিয়েছেন শুভশ্রী নিজেই।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News