ছবি সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনাটি বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে ভাঙ্গা উপজেলার সুয়াদী সিসিবিএল পাম্প এলাকায় ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নড়াইলগামী 'নড়াইল এক্সপ্রেস' পরিবহণের বাসটি দ্রুত গতিতে চলার সময় সুয়াদী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী প্রাণ হারান। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করে। ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ পরিদর্শক (এসআই) মামুন জানিয়েছেন, দুর্ঘটনার কারণে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন এবং অনেকে আহত হয়েছেন।
প্রাথমিক উদ্ধারকাজ শেষে বর্তমানে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। পুলিশ ও স্থানীয় প্রশাসন সড়ক দুর্ঘটনা রোধে সচেতনতার ওপর গুরুত্বারোপ করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News