ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:51 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

শরীয়তপুরে অস্ত্র উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যান ও স্ত্রী আটক

Publish : 06:51 AM, 11 February 2026.
শরীয়তপুরে অস্ত্র উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যান ও স্ত্রী আটক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

শরীয়তপুরের জাজিরা উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সংশ্লিষ্ট সরঞ্জামসহ সাবেক এক ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা থেকে রাত আড়াইটা পর্যন্ত উপজেলার বিকেনগর ইউনিয়নে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন—বিকেনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ওরফে মজিবর মাদবর এবং তার স্ত্রী। যৌথ বাহিনীর সদস্যরা তাদের নিজ বসতবাড়িতে অভিযান চালিয়ে বিভিন্ন অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করেন।

অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা বাহিনী ওই বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে ১টি পিস্তলের কভার, ১টি পিস্তলের সিলিং, নগদ ১ লাখ ২৫০ টাকা, অস্ত্র পরিষ্কারের ওয়েল ব্রাশ, ১টি ক্লিনিং রড, ১টি হকিস্টিক, ২৮টি দেশীয় চাকু, ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, ২টি বাটন মোবাইল ফোন এবং অস্ত্রের আরও একটি সিলিং উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত সামগ্রী জব্দ করে আটক দুইজনকে আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

যৌথ বাহিনীর একাধিক সদস্য জানান, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অবৈধ অস্ত্র উদ্ধারে বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া সামগ্রীগুলোর উৎস এবং সম্ভাব্য ব্যবহার নিয়ে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান মজিবর মাদবর দীর্ঘদিন ধরে স্থানীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে অভিযানের বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবৈধ অস্ত্র উদ্ধার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। সাধারণ জনগণকে যেকোনো সন্দেহজনক কার্যকলাপ সম্পর্কে আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত