ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:51 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

Publish : 06:51 AM, 11 February 2026.
বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

বরিশাল-৩ আসনের ১১ দলীয় জোট মনোনীত ঈগল প্রতীকের প্রার্থী ও এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ তার নির্বাচনী অফিসে ভাঙচুরের অভিযোগ তুলেছেন বিএনপির বিরুদ্ধে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকালে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের অফিসের সামনে সাংবাদিকদের তিনি এ অভিযোগ করেন।

ব্যারিস্টার ফুয়াদ জানান, সকালেই তার অফিসে নেতাকর্মীরা কাজ করছিলেন। এ সময় বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীর ঘনিষ্ঠজন, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান এবং তার ভাই সাবেক ইউপি চেয়ারম্যান অহিদুল ইসলাম খানের নেতৃত্বে অফিসে ভাঙচুর চালানো হয়। তিনি অভিযোগ করেছেন, প্রশাসন বারবার জানালেও কেউ ব্যবস্থা নিচ্ছে না এবং নেতাকর্মীরা নিয়মিত ভয়ভীতি ও হুমকির শিকার হচ্ছেন।

ভাঙচুরের ঘটনার পর দুপুরে মাধবপাশা বাজারে বাবুগঞ্জ আর্মি ক্যাম্পের সেনা সদস্যরা ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

অন্যদিকে উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহম্মেদ খান অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন। মাধবপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি অহিদুল ইসলাম খান বলেন, ব্যারিস্টার ফুয়াদ নিজেই অফিস ভাঙচুর করে অভিযোগ দিচ্ছেন। তার দাবি, এলাকায় তার নেতাকর্মীরা টাকা ও ডামি ব্যালট বিতরণ করছিলেন এবং বাধার মুখে তারা বিষয়টিকে ভিন্ন খাতে নিয়ে অভিযোগ করেছেন।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচনের আগে এমন অভিযোগ ও পাল্টা অভিযোগ এলাকায় উত্তেজনা সৃষ্টি করতে পারে। প্রশাসনকে নিরপেক্ষভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে বলছেন তারা, যাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা যায়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত