ছবি সংগৃহীত
ভোলা জেলার বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে মারজান (৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। শিশুটি উপজেলার চর যতিন এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পরিবার সূত্রে জানা গেছে, বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে মারজানের মা ঘরে ভাত রান্না করছিলেন। রান্নার জন্য জ্বালানো লাকড়ির আগুন থেকে হঠাৎ তার জামায় আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় শিশুটির শরীরের অধিকাংশ অংশ দগ্ধ হয়।
পরিবারের চিৎকার শুনে অন্যান্য সদস্যরা দ্রুত আগুন নেভান এবং শিশুটিকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।
স্থানীয়রা শিশুদের আগুনের কাছাকাছি রাখার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছেন। দুর্ঘটনাটি এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News