ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 06:51 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

রাজাপুরে হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলন

Publish : 06:51 AM, 11 February 2026.
রাজাপুরে হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলন

ছবি সংগৃহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইব্রাহিম আল হাদী বুধবার বিকেলে উপজেলা ইসলামী আন্দোলনের অফিসে সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, তার কর্মীদের ওপর হামলা এবং ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে।

প্রার্থী ইব্রাহিম আল হাদী বলেন, গত রাতে বড়ইয়া ইউনিয়নের পালট এলাকায় হাতপাখা প্রতীকের কয়েকজন কর্মীর বাড়িতে গিয়ে দরজা ভেঙে হামলা চালানো হয়, মারধর করা হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া বিভিন্ন স্থানে ভয়ভীতি ও হুমকির ঘটনা ঘটেছে। তিনি এটাও উল্লেখ করেন যে, নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন এমন অপপ্রচার চালানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা।

সংবাদ সম্মেলনে প্রার্থী আশা প্রকাশ করেন, আগামীকাল অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে হবে। ভোটাররা স্বতঃসিদ্ধভাবে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন বলে বিশ্বাস প্রকাশ করেন তিনি। ইব্রাহিম আল হাদী আরও বলেন, আমরা মাঠে আছি এবং শেষ পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাব।

স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটারদের স্বচ্ছ ও নিরাপদ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ নিশ্চিত করা নির্বাচনের মূল চ্যালেঞ্জ। প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনী এমন ঘটনা নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ন ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত