ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 06:51 AM, 11 February 2026.
Digital Solutions Ltd

কুমারখালীতে ভোট কেন্দ্রের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

Publish : 06:51 AM, 11 February 2026.
 কুমারখালীতে ভোট কেন্দ্রের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার একটি ভোটকেন্দ্রের সামনে ক্ষেত থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলার সদকী ইউনিয়নের বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পশ্চিম পাশের একটি ক্ষেত থেকে এসব বস্তু উদ্ধার করা হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় রাজমিস্ত্রী ফরিদ খান বানিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি নির্বাচনী অফিসের পাশের ঘাসক্ষেতে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দুটি বাজারের ব্যাগ মুখ বাঁধা অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি স্থানীয়দের খবর দেন। পরে এলাকাবাসী পুলিশকে অবহিত করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ, সেনাবাহিনী ও র‌্যাব সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ব্যাগ দুটি খুলে তার ভেতর থেকে মোট ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো পরীক্ষার জন্য থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শী ফরিদ খান বলেন, “সকাল সাড়ে ১১টার দিকে স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় দেখি দুইটা বাজারের ব্যাগ বাঁধা অবস্থায় পড়ে আছে। সন্দেহ হওয়ায় আমি আশপাশের লোকজনকে জানাই। পরে পুলিশকে খবর দেওয়া হয়।”

ভোটের আগের দিন একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনায় এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকেই এ ঘটনাকে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার চেষ্টা হিসেবে দেখছেন। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রশাসন।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, “খবর পেয়ে বানিয়াকান্দি ভোটকেন্দ্রের সামনে থেকে দুটি ব্যাগের ভেতর ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য থানায় আনা হয়েছে। কারা এবং কী উদ্দেশ্যে এসব বস্তু সেখানে রেখেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

প্রশাসন জানিয়েছে, ভোটগ্রহণকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ভোটারদের মধ্যে যাতে কোনো ধরনের আতঙ্ক না ছড়ায়, সে বিষয়েও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, ঘটনাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত শনাক্তের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। নির্বাচনের আগে এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত