ছবি সংগৃহীত
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। তিনি বলেন, রাষ্ট্র পরিচালনায় জনগণের সমর্থন পেলে বিএনপি সরকার দেশের প্রতিটি সমস্যার সমাধানে কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচারিত হয়।
তারেক রহমান বলেন, “দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া সম্ভব, বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশের আইনের শাসন পুনরায় প্রতিষ্ঠিত হবে। জনগণের কাছে রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার বিকল্প নেই। আপনারা বিএনপির সব রাজনৈতিক ক্ষমতার উৎস।”
তিনি গত নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন, ২০২৪ সালের ৭ জানুয়ারি তথাকথিত ডামি নির্বাচনে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছিলেন। বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতে এবার দেশবাসীর প্রতি তার আহ্বান, “১২ ফেব্রুয়ারি সারাদিন ধানের শীষে ভোট দিন। নতুন প্রজন্মের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।”
তারেক রহমান বলেন, নির্বাচিত এমপিরা জনগণের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না, তা তদারকি করবেন তিনি। ১২ ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে জনগণ যদি সমর্থন দেন, তবে রাষ্ট্রীয় পরিচালনায় বিএনপির মূল নীতি থাকবে মহানবীর ন্যায়ের আদর্শ অনুসরণ।
বিএনপি চেয়ারম্যান বলেন, মরহুমা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাফল্য ধারাবাহিক রাখার লক্ষ্যে দল দীর্ঘদিন ধরে রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিয়েছে। তিনি অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী প্রজন্মের জন্য নিরাপদ বাংলাদেশ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, “২০০১ সালে বিএনপি সরকার দায়িত্ব পালন করেছিল। সেই অভিজ্ঞতা ও শিক্ষা থেকে আমরা দেশের সকল গুরুত্বপূর্ণ সমস্যার সমাধানে প্রস্তুত। বিদেশে থাকাকালীন সময়ও জনগণের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছি। দেশে ফিরে আবারও সীমিত সময়ের মধ্যে ভোটারদের কাছে পৌঁছেছি।”
তারেক রহমানের এই ভাষণ জনগণকে নির্বাচনকে কেন্দ্র করে দায়িত্বশীল হতে এবং ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান হিসেবে ধরা হচ্ছে। তিনি দেশের সমৃদ্ধি ও জনগণের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News