ছবি সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে এক গর্ভবতী নারীসহ নির্বাচনি মিছিলে হামলার প্রতিবাদে জামায়াতের নারী কর্মী ও সমর্থকদের উদ্যোগে স্মরণকালের বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু হওয়া মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বাউফল সরকারি কলেজের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ করেন। মিছিলের অগ্রভাগ ও পশ্চাদভাগে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জামায়াতের স্বেচ্ছাসেবীরা দায়িত্ব পালন করেন।
মিছিল শেষে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন জামায়াতের নেতা ডা. জাকিয়া ফারহানা এবং দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী ডা. শফিকুল ইসলাম মাসুদ।
ডা. জাকিয়া ফারহানা বলেন, “চন্দ্রদ্বীপে গর্ভবতী নারীর ওপর বিএনপির কর্মী-সমর্থকদের হামলার নিন্দা জানানোর ভাষা নেই। ওই গর্ভবতী মা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তার একমাত্র অপরাধ ছিল দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাওয়া ও ডা. মাসুদের পক্ষে প্রচারণা করা। হামলা ও হুমকি দিয়ে দাঁড়িপাল্লার বিজয় ঠেকানো যাবে না। মাসুদের বিজয় হবেই, ইনশাআল্লাহ।”
ডা. শফিকুল ইসলাম মাসুদ বলেন, “এরপর যদি কোনো মা-বোন বা আমার কর্মীর ওপর হামলা করা হয় বা ভয়ভীতি প্রদর্শন করা হয়, তার দাঁতভাঙা জবাব দেওয়া হবে। আমরা ভয় পাই না। মা-বোনদের ভোটেই আমি বিজয়ী হব, ইনশাআল্লাহ। কোনো চোখরাঙানিতে আমরা ভয় পাই না।”
তিনি আরও বলেন, “চন্দ্রদ্বীপের ঘটনায় মামলা হয়েছে। আশা করি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আসামিদের গ্রেপ্তার করা হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী পরিবেশে নারীদের ওপর এই ধরনের হামলার প্রতিবাদে বিপুলসংখ্যক নারী অংশগ্রহণ ও মিছিল শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়া নির্বাচনী পরিবেশকে প্রমাণ করে। পাশাপাশি, এটি প্রার্থী ও দলের দৃঢ় মনোভাব, সহমর্মিতা ও নিরাপত্তা নিশ্চিত করার বার্তা হিসেবে ধরা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News