ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:53 PM, 08 February 2026.
Digital Solutions Ltd

এই দেশ কারো জমিদারি নয়, রাজার ছেলে রাজা হবে তা আমরা মানি না: জামায়াত আমির

Publish : 10:53 PM, 08 February 2026.
এই দেশ কারো জমিদারি নয়, রাজার ছেলে রাজা হবে তা আমরা মানি না: জামায়াত আমির

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের রাজনীতি ও নেতৃত্ব যেন পারিবারিক সম্পত্তিতে পরিণত হয়েছে। তিনি বলেন, “এই দেশ কারো জমিদারি নয়। রাজার ছেলে রাজা হবে, তা আমরা মানি না। যোগ্য যে কেউ এদেশে আগামীর নেতৃত্ব দেবে।”

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এই মন্তব্য করেন।

ডা. শফিকুর রহমান আরও বলেন, বাংলাদেশে রাজনীতি বর্তমানে অবৈধ সুবিধা ও দুর্নীতির আঁতুরঘরে পরিণত হয়েছে। তিনি জানান, জামায়াতের এমপিরা রাষ্ট্রের প্লট, বিলাসী গাড়ি বা অন্য কোনো বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং তাদের পরিবারের সম্পদের হিসাব জনগণের সামনে প্রকাশ করা হবে।

জামায়াত আমিরের বক্তব্য, “দলীয় লুটের লাইসেন্স নয়, আমানাত হিসেবে রাষ্ট্রের দায়িত্ব পালন করাই আমাদের লক্ষ্য। দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসীদের রাজনৈতিক আশ্রয় আমরা বরদাস্ত করব না।”

তিনি বলেন, আসন্ন নির্বাচন সুবিধাবাদীদের জন্য নয়, বরং খেটে খাওয়া সাধারণ মানুষের মুক্তির নির্বাচন। আমাদের লক্ষ্য একটি বাংলাদেশ যেখানে মায়েরা তাদের মেয়েদের নিয়ে চিন্তিত হবেন না, যুবকদের কণ্ঠ রুদ্ধ করা হবে না, এবং অর্থের বিনিময়ে ন্যায়বিচার বিক্রি হবে না। যোগ্যতা ও মেধার ভিত্তিতে আগামীর আধুনিক বাংলাদেশ গড়াই আমাদের উদ্দেশ্য।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত