ঝালকাঠি লঞ্চঘাটে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণায় বিএনপি নেতা মিজানুর রহমান মুবিন
ঝালকাঠিতে আজ সোমবার সকাল সাড়ে সাতটার দিকে লঞ্চঘাটে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপি'র দপ্তরের দায়িত্বে থাকা মিজানুর রহমান মুবিন। ভোরের ব্যস্ত সময়টিতে লঞ্চঘাটে আসা যাত্রীদের হাতে ফুল তুলে দিয়ে ভোট চাইলেন দলটির নেতাকর্মীরা।
ঝালকাঠি–২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলিন ভুট্টোর পক্ষে এবং ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম জামালের পক্ষে ভোট চান তারা। এ সময় শুধু লঞ্চ ঘাটেই নয়, লঞ্চের ভেতরে উঠে যাত্রীদের কাছে গিয়ে ঘুরে ঘুরে ভোট চাইতে দেখা যায় নেতাকর্মীদের।
ফুলের শুভেচ্ছার সঙ্গে যাত্রীদের উদ্দেশে দেওয়া হয় ভোট দেয়ার আহ্বান। প্রচারণাকালে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান মুবিন বলেন,
‘১৭ বছরে মানুষ ভোট দিতে পারেনি। এ বছর আপনারা আপনাদের মনের মতো ভোট দেবেন।’
তার বক্তব্যে দীর্ঘদিন ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়টি তুলে ধরা হয় এবং আসন্ন নির্বাচনে ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।
লঞ্চযাত্রীদের কেউ কেউ এ ধরনের প্রচারণাকে ব্যতিক্রমী বলে মন্তব্য করেন। কয়েকজন যাত্রী জানান, যাত্রাপথের মাঝেই প্রার্থীরা এসে সরাসরি কথা বলায় বিষয়টি আলাদা মনে হয়েছে। তাদের মতে, সাধারণ মানুষের কাছে সরাসরি পৌঁছানোর এই উদ্যোগ রাজনীতিতে ভিন্ন বার্তা দিচ্ছে।
সকালবেলার এই প্রচারণাকে ঘিরে লঞ্চঘাট এলাকায় কিছু সময়ের জন্য কৌতূহল ও আলোচনা তৈরি হয়। ব্যস্ত যাত্রীদের মাঝেই ভোটের আহ্বান জানিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন বিএনপির প্রার্থীরা।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News