ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:53 PM, 08 February 2026.
Digital Solutions Ltd

রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল: ডা. মাহমুদা মিতু

Publish : 10:53 PM, 08 February 2026.
রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল: ডা. মাহমুদা মিতু

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

বরগুনা-২ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ডা. সুলতান আহমদ–এর নির্বাচনি জনসভায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতু বলেছেন, “রাজাকার বলায় শেখ হাসিনার পতন হয়েছিল। এখন আপনি ‘গুপ্ত’ বলছেন, আপনাকেও পতনের মুখে পড়তে হবে।”

শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বরগুনার বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. মাহমুদা মিতু অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন সময় নারী নির্যাতনসহ সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিল। তিনি বলেন, “আমাদের মা-বোনদের গায়ে হাত তোলা হয়েছে, নির্যাতন করা হয়েছে। আমরা এখন যুদ্ধের মাঠে। ইতিহাস সাক্ষী—যুগে যুগে সংকটকালে নারীরাই প্রতিরোধ গড়ে তুলেছে।”

তিনি আরও বলেন, “দুই শতাধিক খুনের সঙ্গে জড়িত, চাঁদাবাজ, নারী নির্যাতনকারী কিংবা টেন্ডারবাজদের আমরা ক্ষমতায় দেখতে চাই না।”

এ সময় তিনি বরগুনা-২ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ডা. সুলতান আহমদের পক্ষে ভোট প্রার্থনা করেন।

জনসভায় বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মোহাম্মাদ বাবর। তিনি বলেন, “আমাদের রক্তচক্ষু দেখাবেন না। জামায়াত রক্তচক্ষুকে ভয় পায় না।” তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ডা. সুলতান আহমদকে বিজয়ী করার আহ্বান জানান।

রাজনীতি বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত