ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 01:21 AM, 04 February 2026.
Digital Solutions Ltd

‘এ ধরনের চরিত্র হাতছাড়া করা উচিত নয়’: মেহজাবীন

Publish : 01:21 AM, 04 February 2026.
‘এ ধরনের চরিত্র হাতছাড়া করা উচিত নয়’: মেহজাবীন

ছবি সংগ্রহীত

বিনোদন ডেস্ক :

ছোট পর্দা এবং ওটিটি সব মাধ্যমেই এখন চিত্রনাট্য নির্বাচনকে কেন্দ্র করে ভীষণ খুঁতখুঁতে হয়ে উঠেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সংখ্যাতত্ত্বের দৌড়ে নয়, গুণগত মানের দিকে এগোতে এখন বেশি মনোযোগী তিনি।

সম্প্রতি গুণী নির্মাতা শিহাব শাহীনের নতুন প্রজেক্টে যুক্ত হয়েছেন মেহজাবীন। এই নতুন কাজকে তিনি জীবনে একবারই আসার মতো সুযোগ হিসেবে দেখছেন।

মেহজাবীন চৌধুরী জানিয়েছেন, “আমি কাজ কমিয়ে ফেলেছি। নতুন কোনো প্রজেক্টে অন-বোর্ড হই না, যদি সেখানে কোনো চমক না থাকে। ডেফিনেটলি শিহাব ভাইয়ার রাইটিংয়ে এমন চমক খুঁজে পেয়েছি। আমার মনে হয়েছে, আমার জন্য এই চরিত্রটি হাতছাড়া করা উচিত হবে না।”

চরিত্রটি নিয়ে নিজের উচ্ছ্বাস প্রকাশ করে তিনি আরও বলেন, “ওয়ান্স ইন আ লাইফটাইম এ ধরনের চরিত্র পাওয়া যায়। আমি খুব এক্সাইটেড। কতটুকু বিশ্বাসযোগ্যভাবে অভিনয় করতে পারব, কতটুকু এফোর্ট দিতে পারব—ডেফিনেটলি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করব। বাকি সবকিছু সময়ের সাথে জানা যাবে।”

মেহজাবীন আরও বলেন, “আমি এখন পর্যন্ত খুব ভালো ফিল করছি। আমি শিহাব শাহীনের একজন ফ্যান। উনি যেভাবে আর্টিস্টদের ডিরেক্ট করেন, তা আমি অনেক এনজয় করি। এই প্রজেক্টে কাজ করতে গিয়ে আমি কেবল আনন্দই পাবো না, বরং শিখবও।”

শিল্পী ও নির্মাতার সম্পর্ককে গুরুত্ব দিয়ে মেহজাবীন মনে করান, গুণমানভিত্তিক চরিত্র এবং ভালো দিকনির্দেশনা মিললে একজন অভিনেত্রী তার সেরাটা দিতে পারে। তার মতে, এটি এক প্রজেক্টের চেয়ে বড় সুযোগ, যা তার পেশাগত জীবনে নতুন দিগন্ত খুলবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত শিরোনাম রাজাপুরে হাতপাখা প্রার্থীর কর্মীদের ওপর হামলার অভিযোগ সংবাদ সম্মেলন শিরোনাম শরীয়তপুরে অস্ত্র উদ্ধার, সাবেক ইউপি চেয়ারম্যান ও স্ত্রী আটক