ছবি সংগ্রহীত
বলিউডে ফের বিয়ের সানাই বাজতে চলেছে। ‘আশিকি’ গার্ল শ্রদ্ধা কাপুর এবার বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি নিচ্ছেন। সোনাক্ষী সিনহা ও অদিতি রাও হায়দারির পর শ্রদ্ধা কাপুরই এখন নতুন গুঞ্জনের কেন্দ্রবিন্দু। নানা গুঞ্জনের পর জানা গেছে, সবকিছু ঠিক থাকলে ২০২৬ সালে তিনি ‘মোদি’ পরিবারের সদস্য হতে চলেছেন।
দীর্ঘদিন ধরেই চিত্রনাট্যকার রাহুল মোদির সঙ্গে শ্রদ্ধার সম্পর্ক বলিপাড়ার ওপেন সিক্রেট। কফিশপে কফি, ডিনার ডেট এবং বিভিন্ন হাই-প্রোফাইল পার্টিতে একাধিকবার অন্তরঙ্গ অবস্থায় দেখা গেছে এই জুটিকে। তবে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বরাবরই সংযমী ছিলেন শ্রদ্ধা। সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ভক্তের বিয়ের প্রশ্নের জবাবে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ‘আমি বিয়ে করছি’। এরপর থেকেই ভক্তদের মধ্যে আলোচনা আরও জোরদার হয়েছে।
শ্রদ্ধার হবু বর রাহুল মোদি বলিপাড়ার পরিচিত নাম। যদিও তিনি ক্যামেরার সামনে নয়, বরং পিছনের দিকেই তার রাজত্ব। ‘প্যায়ার কা পঞ্চনামা ২’, ‘সোনু কে টিটু কি সুইটি’ এবং ‘তু ঝুঠি ম্যায় মক্কর’-এর মতো জনপ্রিয় ছবির সহকারী পরিচালক ও চিত্রনাট্যকার হিসেবে তার যথেষ্ট খ্যাতি রয়েছে।
বিয়ের আয়োজনও হবে রাজকীয়। প্রিয়াংকা চোপড়া ও ক্যাটরিনা কাইফের পথ অনুসরণ করে শ্রদ্ধা রাজস্থানেই বিয়ের আসর বসাতে চলেছেন। উদয়পুরের একটি ঐতিহ্যবাহী হেরিটেজ প্রাসাদে হবে পুরো অনুষ্ঠান। চার হাত এক হওয়ার এই মুহূর্তে উপস্থিত থাকবেন পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা। অনুষ্ঠান সম্পূর্ণ ট্র্যাডিশনাল কায়দায় অনুষ্ঠিত হবে।
যদিও এখনও শ্রদ্ধা কাপুর বা রাহুল মোদির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে বলিউড ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, ইতোমধ্যেই বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গেছে। বলিপাড়ায় ভক্তদের মধ্যে উত্তেজনা এবং উৎসাহ দুটোই লক্ষ্য করা যাচ্ছে।
শ্রদ্ধা কাপুরের বিয়ের খবর বলিপাড়ার পাশাপাশি সামাজিক মাধ্যমেও চর্চার বিষয় হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, এই বিয়ে শুধুই বলিউডের নয়, বরং মোদি পরিবারের একটি বড় সামাজিক ও সাংস্কৃতিক আয়োজন হিসেবেও উল্লেখযোগ্য হয়ে উঠবে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News