ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 08:43 AM, 07 February 2026.
Digital Solutions Ltd

তিন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

Publish : 08:43 AM, 07 February 2026.
তিন কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন হিরো আলম

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছেন দেশের আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও রাজনীতিতে আলোচিত মুখ আশরাফুল হোসেন আলম, যিনি পরিচিত হিরো আলম নামে। বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে নির্বাচন করার আগাম ঘোষণা দিলেও শেষ পর্যন্ত তিনি ভোটের মাঠে নামছেন না।

এর আগে হিরো আলম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার কথা জানিয়েছিলেন। পরে শেষ মুহূর্তে তিনি ‘আমজনতা’ নামের একটি রাজনৈতিক দল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা তা গ্রহণ না করায় তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।

গত ১২ জানুয়ারি উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে সেই আইনি জটিলতা কেটে যায়। ফলে হিরো আলমের নির্বাচনে অংশ নেওয়ার পথ উন্মুক্ত হয়। কিন্তু সব অনিশ্চয়তা কাটার পরও বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) তিনি নিজেই ঘোষণা দেন—এবার আর নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং মনোনয়নপত্রও জমা দেবেন না।

নির্বাচনে না দাঁড়ানোর সিদ্ধান্তের পেছনে তিনটি কারণ তুলে ধরেন হিরো আলম। প্রথম কারণ হিসেবে তিনি তার শিক্ষাগত যোগ্যতার বিষয়টি উল্লেখ করেন। এ বিষয়ে তিনি বলেন, “অনেকে আমাকে বলে, আমার শিক্ষাগত যোগ্যতা নেই। বিষয়টি মাথায় রেখেই আমি সিদ্ধান্ত নিয়েছি, নির্বাচনে দাঁড়াব না। সংসদ ভবনকে কোনোভাবেই কলুষিত করতে চাই না।”

দ্বিতীয় কারণ হিসেবে তিনি আর্থিক সংকটের কথা জানান। হিরো আলম বলেন, “নির্বাচনে অংশ নিতে অনেক টাকা-পয়সার প্রয়োজন হয়। এখন আমার কাছে সেই সামর্থ্য নেই। এতদিন যা ছিল, সেগুলো দিয়েই রাজনীতি করেছি। নতুন করে আর এত ব্যয় বহন করা সম্ভব নয়।”

তবে নির্বাচন না করলেও সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। হিরো আলম বলেন, “আমি নির্বাচন না করলেও সাধারণ মানুষের জন্য কাজ করে যাব। মানুষের পাশে থাকাই আমার মূল লক্ষ্য।”

নির্বাচনে না দাঁড়ানোর তৃতীয় কারণ হিসেবে তিনি সামগ্রিক নির্বাচনী পরিবেশের কথা তুলে ধরেন। তার ভাষায়, “হঠাৎ করে নির্বাচনের পরিবেশ কেন যেন ঠান্ডা হয়ে গেছে। কয়েকদিন আগেও পরিস্থিতি অনেক গরম ছিল।”

তবে নির্বাচন নিয়ে এখনো আশাবাদী হিরো আলম। তিনি বলেন, “আমি আশা রাখছি নির্বাচন সুষ্ঠু হবে। যারা নতুন ভোটার হয়েছেন, তারা অনেক বছর ভোট দিতে পারেননি। এবার তারা যাকে খুশি তাকে ভোট দেওয়ার সুযোগ পাবেন—এই প্রত্যাশা রাখছি।”

হিরো আলমের এই ঘোষণার পর বগুড়া-৪ আসনের রাজনীতিতে নতুন করে আলোচনা শুরু হয়েছে। শেষ মুহূর্তে তার সরে দাঁড়ানো ভোটের সমীকরণে কী প্রভাব ফেলবে, সে দিকেই এখন নজর রাজনৈতিক মহলের।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত