ছবি সংগৃহীত
জনপ্রিয় তারকা দম্পতি তৌকির আহমেদ ও বিপাশা হায়াত। ২৫ বছরের বেশি দাম্পত্য জীবন পার করে এখন তারা পরিবার ও শিল্পচর্চার সঙ্গে সময় কাটাচ্ছেন।
সম্প্রতি একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেন তৌকির আহমেদ। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন বিপাশা হায়াত। দীর্ঘ পথচলা ও স্বপ্নের কথা তুলে ধরে বিপাশা বলেন, “তৌকিরের সঙ্গে যখন আমার পথচলা শুরু হয়, তখন থেকেই আমরা দুজন স্বপ্ন দেখতাম—পৃথিবীর বহু কিছু একসঙ্গে দেখব। আমরা প্রাচীন নিদর্শনের স্থানগুলো ঘুরব, গান শুনব, চলচ্চিত্র দেখব এবং অনেক ভাবনা শেয়ার করব। অনেক বই আমরা একসঙ্গে পড়ব। সেই স্বপ্নময় জীবনই আমি উপভোগ করছি।”
বিপাশা আরও বলেন, “আমরা কতটুকু শিল্পের বাঁধনে থাকতে পেরেছি সেটিও খুব গুরুত্বপূর্ণ। শিল্পের প্রতি আমাদের ভালোবাসা ও চর্চা আমাদের সম্পর্ককে আরও সমৃদ্ধ করেছে।”
বর্তমানে তারা পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। যদিও স্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে থাকলেও তৌকির আহমেদ মাঝে মাঝে দেশে আসেন এবং কাজের সঙ্গে যুক্ত থাকেন। অন্যদিকে বিপাশা হায়াত সময় কাটাচ্ছেন শিল্পচর্চা ও চিত্রকলায়। বিপাশার আঁকা ছবির একাধিক একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে, যা দর্শক মহলে প্রশংসিত হয়েছে।
দম্পতির এই সাক্ষাৎকার তাদের ব্যক্তিগত জীবন ও শিল্পপ্রেমের সমন্বয় তুলে ধরেছে, যা ভক্তদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে ধরা হচ্ছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News