ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 08:43 AM, 07 February 2026.
Digital Solutions Ltd

ধর্মেন্দ্রর স্মৃতিবিজড়িত ৭৬০ কোটি রুপির বাংলো, সংস্কারের পরিকল্পনায় সানি-ববি

Publish : 08:43 AM, 07 February 2026.
ধর্মেন্দ্রর স্মৃতিবিজড়িত ৭৬০ কোটি রুপির বাংলো, সংস্কারের পরিকল্পনায় সানি-ববি

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

বলিউডের কিংবদন্তি ধর্মেন্দ্র প্রয়াণের পর তার স্মৃতিবিজড়িত বিলাসবহুল বাংলোটি সংস্কারের পরিকল্পনা করেছেন তার দুই ছেলে, সানি দেওল ও ববি দেওল। মুম্বাইয়ের জুহুতে সমুদ্রের দিকে নির্মিত এই বাংলোর বাজার মূল্য প্রায় ৭৬০ কোটি রুপি। কয়েক দশক ধরে এই বাংলোতে অসংখ্য নামী অভিনেতা ও নির্মাতাদের যাতায়াত ছিল।

দেওল পরিবারের সদস‍্যসংখ্যা বেড়ে যাওয়ায় বাড়িটিতে বর্তমানে জায়গার সংকট দেখা দিয়েছে। এ প্রয়োজন মেটাতে সানি ও ববি যৌথভাবে বাংলোটি সংস্কার করার সিদ্ধান্ত নিয়েছেন। সম্পূর্ণ ভাঙা না হলেও, ওপরে একটি তলা বাড়ানো ও পুনর্নির্মাণের মাধ্যমে নতুন সাজানো হবে বাড়িটি।

পরিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি ধর্মেন্দ্রর স্মরণসভাকে কেন্দ্র করে পরিবারের সদস্যদের মধ্যে দূরত্বের গুঞ্জন ওঠে। মুম্বাইয়ে সানি ও ববি বাবার জন্য বিশেষ অনুষ্ঠান আয়োজন করলেও ধর্মেন্দ্রের দ্বিতীয় স্ত্রী হেমা মালিনী ও তার কন্যারা দিল্লিতে আলাদা করে স্মরণসভা করেন। দুই পক্ষের কেউ কারও অনুষ্ঠানে উপস্থিত না হওয়ায় পারিবারিক ফাটলের বিষয়টি মিডিয়ায় আলোচিত হয়েছে।

এই পরিস্থিতির মধ্যেই বাংলোটি সংস্কারের খবর সামনে এসেছে। দেওল ভাইয়েরা জানিয়েছেন, সংস্কারের উদ্দেশ্য শুধু আধুনিকায়ন নয়, আবেগ ও স্মৃতির সংরক্ষণও। পরিবারের চাহিদা এবং বাড়ির পরিধি বৃদ্ধির প্রয়োজনও এই সিদ্ধান্তের পেছনে প্রভাব ফেলেছে।

জুহুর এই বাংলো ধর্মেন্দ্রের ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের বহু স্মৃতির সাক্ষী। দেবী ও পরিবারের সদস্যরা আশা করছেন, সংস্কার প্রক্রিয়ার মাধ্যমে বাংলো আগের আবেগ ও ঐতিহ্য বজায় রেখে ভবিষ্যত প্রজন্মের জন্যও গুরুত্বপূর্ণ স্মৃতিস্তম্ভ হয়ে থাকবে।

বলিউড বিশেষজ্ঞরা মনে করছেন, সানি ও ববি দেওলের এই উদ্যোগ পুরনো স্মৃতি ও আধুনিক প্রয়োজনের সমন্বয় হিসেবে বিবেচিত হবে। এছাড়া, এই সংস্কার দেওল পরিবারের ভক্ত ও বলিউডের প্রাক্তন ও বর্তমান শিল্পীদেরও আগ্রহের কেন্দ্রবিন্দুতে রাখবে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত