ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

‘বিয়ের কোনো পরিকল্পনা নেই’–বললেন অভিনেত্রী সুনেরাহ

Publish : 05:12 AM, 08 February 2026.
‘বিয়ের কোনো পরিকল্পনা নেই’–বললেন অভিনেত্রী সুনেরাহ

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

সম্প্রতি সহকর্মী রাফসান ও জেফারের বিয়েতে উপস্থিত হয়ে মেজাজে ছিলেন হালের জনপ্রিয় অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। তবে ব্যক্তিগত জীবন, বিশেষ করে বিয়ের বিষয়ে অভিনেত্রী আপাতত মুখে কুলুপ এঁটেছেন।

এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় সুনেরাহ স্পষ্ট জানিয়েছেন, “বিয়ের কোনো পরিকল্পনা আমার আপাতত নেই। যা নিয়ে এখনো কোনো ভাবনাই শুরু করিনি, তা নিয়ে বানিয়ে কী বলব?”

বন্ধুদের বিয়েতে সরব উপস্থিতির বিষয়ে তিনি বলেন, “আমি ব্যক্তিগতভাবে সবারই শুভাকাঙ্ক্ষী। আমার কাছের মানুষদের খুশি দেখতে আমার ভালো লাগে। সবসময় ইতিবাচকভাবে তাদের পাশে থাকার চেষ্টা করি। পরিবার বা বন্ধুদের যেকোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে অংশ নেওয়া আমার কাছে আনন্দের।”

বর্তমানে সুনেরাহ তার অভিনয় ও ক্যারিয়ার নিয়েই ব্যস্ত সময় পার করছেন। ভক্তদের উদ্দেশ্যে তিনি জানিয়েছেন, সময় হলেই সবাই তার ব্যক্তিগত বিষয় সম্পর্কে সব জানতে পারবেন। আপাতত কাজের মধ্য দিয়েই দর্শকদের হৃদয়ে টিকে থাকতে চান এই গ্ল্যামার কন্যা।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত