ছবি সংগৃহীত
বলিউড অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কামাল রশিদ খান (কেআরকে) কে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করা হয়েছে আন্ধেরির ওশিওয়ারা এলাকায় একটি বহুতল আবাসন লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায়।
১৮ জানুয়ারি ওশিওয়ারার নালন্দা সোসাইটি আবাসিক ভবনের দ্বিতীয় ও চতুর্থ তলায় দুটি ফ্ল্যাটের কাছে বুলেটের অংশ পাওয়া যায়। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
পুলিশের ১৮ সদস্যের বিশেষ টিম এবং ক্রাইম ব্রাঞ্চের সহায়তায় তদন্ত চালানো হয়। শুরুতে সিসিটিভি ফুটেজে কোনো সূত্র না পাওয়ায় তদন্ত কিছুটা দিশেহারা হলেও ফরেনসিক পরীক্ষা থেকে জানা যায়, গুলি কামাল খানের নিজের বাংলো থেকে ছোড়া হয়েছিল।
গতকাল শুক্রবার গভীর রাতে কেআরকে ওশিওয়ারা থানায় হাজির হন। পুলিশ সূত্র জানায়, জেরার মুখে তিনি দোষ স্বীকার করেছেন। তাঁর বয়ানে জানা গেছে, লাইসেন্সকৃত বন্দুক থেকেই গুলি চালানো হয়েছিল। পুলিশ ইতিমধ্যেই তাঁর বন্দুক জব্দ করেছে।
ওশিওয়ারা থানার এক কর্মকর্তার বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কেআরকে নিজের বয়ানে গুলি চালানোর দায় স্বীকার করেছেন। পরবর্তী আইনি ব্যবস্থার জন্য নথিপত্র প্রস্তুত করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরের মধ্যেই অভিনেতার আনুষ্ঠানিক গ্রেপ্তারের প্রক্রিয়া সম্পন্ন হবে।
তদন্তকারীরা জানিয়েছে, কেন তিনি হঠাৎ গুলি চালালেন তা এখনো খতিয়ে দেখা হচ্ছে। বিতর্কিত মন্তব্যের জন্য প্রায়ই আলোচনায় থাকা এই অভিনেতার এ ধরনের কর্মকাণ্ডে বলিউডে নতুন করে শোরগোল সৃষ্টি হয়েছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News