ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 07:57 AM, 25 January 2026.
Digital Solutions Ltd

অভিনেত্রী শবনম বুবলী আইনি পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন

Publish : 07:57 AM, 25 January 2026.
অভিনেত্রী শবনম বুবলী আইনি পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন

ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক :

জনপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব এবং ট্রলিং সহ্য করার পর অবশেষে আইনি পথে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। বিশেষ করে মা হওয়ার গুজব এবং ব্যক্তিগত বিষয়ে নানা অপপ্রচারের কারণে এবার তিনি চুপ থাকবেন না বলে জানিয়েছেন।

সম্প্রতি রাজধানীর একটি শোরুম উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপে বুবলী বলেন, “সোশ্যাল মিডিয়ায় আমার বিষয়ে ছড়ানো অপপ্রচার এবং বুলিং আমাকে গভীরভাবে ভাবিয়েছে। অনেক সহকর্মী ইতোমধ্যেই আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন। এতদিন এড়িয়ে চললেও এখন মনে হচ্ছে চুপ থাকলে গুজব আরও শক্তিশালী হবে। আমি কখনো আইনি পথে যাইনি, কিন্তু এখন মনে হচ্ছে এটি করা জরুরি।”

অভিনেত্রী আরও অভিযোগ করেন, ইদানীং নারীরাই নারীদের নিয়ে বেশি কটূক্তি করছেন। বিশেষ করে ধর্মীয় পোশাক পরেও অনেকে মিথ্যা গুজব ছড়িয়ে ভিডিও বানাচ্ছেন যা দুঃখজনক। বুবলী জানান, এ ধরনের আচরণ ব্যক্তি জীবন ছাড়াও ধর্মীয় মূল্যবোধকেও আঘাত করে। তাই তিনি সাইবার ক্রাইম বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন।

শবনম বুবলী যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফেরার পর থেকেই মা হওয়ার গুজব ছড়াতে শুরু করে। এক অনুষ্ঠানে নাচের ভিডিও ভাইরাল হওয়ায় নেটিজেনরা দাবি করেন, সেখানে নাকি অভিনেত্রীর বেবিবাম্প বোঝা গেছে। পরবর্তীতে ঢিলেঢালা পোশাকে বিভিন্ন আয়োজনে উপস্থিত হওয়ায় গুজব আরও বৃদ্ধি পায়। ব্যক্তিগত বিষয় হওয়ায় বুবলী এ ধরনের প্রশ্ন এড়িয়ে গেছেন। তবে এ ঘটনা নতুন করে ট্রলিং এবং অপপ্রচারের জন্ম দিয়েছে।

বুবলী উল্লেখ করেছেন, সোশ্যাল মিডিয়ার এই অপপ্রচার বন্ধ না হলে ব্যক্তিগত জীবন ও নিরাপত্তা উভয়েরই ক্ষতি হতে পারে। তাই তিনি আইনি পথে এগোনোর কথা ভাবছেন, যা ভবিষ্যতে এই ধরনের গুজব ও ট্রলিংকে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে একটি পদক্ষেপ হিসেবে ধরা হচ্ছে।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত