ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
বিনোদন ডেস্ক :
Publish : 05:51 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

‘পাগলি লুক’ ছাপিয়ে এবার গ্ল্যামারে নতুন রূপে কেয়া পায়েল

Publish : 05:51 AM, 08 February 2026.
‘পাগলি লুক’ ছাপিয়ে এবার গ্ল্যামারে নতুন রূপে কেয়া পায়েল

ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক :

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল আবারও নজর কেড়েছেন নতুন লুকে। সম্প্রতি একটি নাটকের শুটিংয়ে তার ‘পাগলি লুক’ বেশ আলোচনায় ছিল। উস্কোখুস্কো চুল, ময়লা পোশাক আর মুখভর্তি কালচে মেকআপে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করলেও ছিল বিস্ময়ের চিহ্ন। সেই আলোচনার রেশের মাঝেই এবার তিনি হাজির হয়েছেন একেবারে ভিন্ন, গ্ল্যামারাস ও ঝকঝকে লুকে।

সোমবার দুপুরে কেয়া পায়েল সামাজিক যোগাযোগমাধ্যমে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন। সেখানে তাকে দেখা যায় একটি ঝকঝকে কালো বডি-ফিটিং গাউনে। পাথর বসানো নকশার এই পোশাকে তার বডি শেপ বিশেষভাবে ফুটে উঠেছে। হাই পনিটেইল হেয়ারস্টাইল এবং হালকা মেকআপে এই লুক মুহূর্তেই ভক্তদের নজর কেড়েছে।

প্রকাশিত ছবিগুলোর মধ্যে একটি ছবি বিশেষভাবে আলোচনায় রয়েছে। ছবিতে কেয়া পায়েলকে বিশ্বকাপ ট্রফির সঙ্গে তোলা দেখা গেছে। ধারণা করা হচ্ছে, গত ১৪ জানুয়ারি ঢাকার রেডিসন ব্লু হোটেলে ট্রফি প্রদর্শনীর সময়ই এই ছবিগুলো তোলা হয়েছিল।

ভক্তরা কেয়া পায়েলের এই নতুন লুকের প্রতি উদ্দীপনা দেখাচ্ছেন। কেউ লিখেছেন, ‘পাগলি সাজটা সেই ছিল, এইটার থেকেও বেটার’। আরেকজন লিখেছেন, ‘কালো ড্রেস পরা ট্রফিটা আমার’। আবার কেউ মজা করে মন্তব্য করেছেন, ‘পাগলি এই ড্রেস পাইলো কোথায়!’

এর আগে আলোচিত ‘পাগলি লুক’-এর নাটকেই বর্তমানে ব্যস্ত সময় পার করছেন কেয়া পায়েল। নাটকের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। তবে জানা গেছে, এতে তার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন পর্দায় অভিনেত্রীর এই বৈচিত্র্যময় রূপ দেখার জন্য।

কেয়া পায়েলের এই পরিবর্তিত লুক নতুন মাত্রা যোগ করেছে তার জনপ্রিয়তায়। বিশেষ করে সামাজিক মাধ্যমে তার এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে গিয়েছে, যা প্রমাণ করে তার ফ্যানফলোয়ারদের মধ্যে উচ্ছ্বাস এখন আগের চেয়ে অনেক বেশি।

বিনোদন বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত