ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে শোবিজ অঙ্গনে কান পাতলেই শোনা যাচ্ছিল সংগীতশিল্পী জেফার রহমান ও জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের প্রেমের গুঞ্জন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভক্তদের হাজারো প্রশ্ন এবং লুকোচুরির অবসান ঘটিয়ে অবশেষে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন এই তারকা জুটি। সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে গুঞ্জনকেই বাস্তবে রূপ দিয়েছেন তারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে রাফসান সাবাব স্ত্রী জেফার রহমানের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। তিনি জানান, জেফারের ছোট ছোট যত্ন তার কাছে অত্যন্ত অর্থবহ। রাফসান বলেন, “সে যদি আমাকে এক গ্লাস পানিও ঢেলে খাওয়ায়, সেটাও আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক সিগনিফিকেন্ট। তার যখন ইচ্ছে হয়, সে তখন অনেকভাবেই তার ভালোবাসাটা প্রকাশ করে এবং সেটা আমি অনেকভাবেই বুঝতে পারি।”
জেফারের ক্যারিয়ারের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাফসান আরও বলেন, “উনি একজন সংগীতশিল্পী এবং উনি যখন কাজ শুরু করেছেন, তারও অনেক পরে আমি আসলে কাজ করতে এসেছি। তাই আমার জন্য তার প্রেজেন্সটা, আমার লাইফে তার এক্সিস্টেন্স।”
সংসার জীবনের এই নতুন শুরু রাফসানের পেশাগত জীবনেও ইতিবাচক প্রভাব ফেলছে। জেফারকে নিজের অনুপ্রেরণার উৎস দাবি করে তিনি বলেন, “খুবই ভালো লাগছে। আমার এখন ইন্সপিরেশনের একটা সোর্স আছে আলাদা এবং আমি আমার ওয়াইফের কাছ থেকে অনেক কিছু শিখি, তার কাছ থেকে অনুপ্রেরণা পাই। সেজন্য এখন আরও দ্বিগুণ উদ্যমে কাজ করছি।”
জেফার রহমান দেশের প্রথম ইউটিউব ভিত্তিক সংগীতশিল্পী হিসেবে পরিচিতি পাওয়ার পর প্লেব্যাকের ক্ষেত্রেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। অন্যদিকে, রাফসান সাবাব তার সাবলীল উপস্থাপনা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। এই দুই তারকার এক হওয়ার খবর ভক্ত ও অনুরাগীদের মধ্যে বিশেষ উচ্ছ্বাস সৃষ্টি করেছে এবং সবাই তাদের নতুন জীবন ও সহকর্মী হিসেবে একসাথে পথচলা শুভেচ্ছা জানাচ্ছেন।
শোবিজ অঙ্গনের এই জুটি প্রমাণ করেছেন যে, ব্যক্তিগত জীবন ও পেশাগত উদ্যম একসাথে এগিয়ে নেওয়া সম্ভব। ভক্তরা আশা করছেন, জেফার ও রাফসানের সম্পর্ক থেকে আরও অনুপ্রেরণা মিলবে নতুন প্রজন্মের শিল্পী ও উপস্থাপকদের জন্য।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News