ছবি সংগ্রহীত
ভোলায় নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশের যৌথ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও গুলিসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) ভোর রাতে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের কাঠিরমাথা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন—হাসান আলী (৪৪) ও সেলিম গাজি (৪৮), ধনিয়া ইউনিয়নের বালিয়াকান্দি গ্রামের বাসিন্দা। নৌবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। তাদের দেওয়া তথ্য অনুযায়ী উদ্ধার করা হয় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯ রাউন্ড গুলি, ৩ রাউন্ড কার্তুজ, ২টি দেশীয় অস্ত্র ও ২টি মোবাইল ফোন।
নৌবাহিনী আরও জানিয়েছে, আটককৃতরা একটি সক্রিয় ডাকাত দলের সদস্য। দীর্ঘদিন ধরে তারা মানুষকে ভয় দেখিয়ে এলাকায় ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছিল। স্থানীয়রা বলছেন, তাদের কর্মকাণ্ডে বহু মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছিল।
উদ্ধারকৃত অস্ত্র ও আটক ডাকাতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। নৌবাহিনী এবং পুলিশ আশা করছে, এই অভিযান এলাকার সন্ত্রাস ও অপরাধ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংশ্লিষ্টরা মনে করেন, ভোলার নিরাপত্তা ও জনসাধারণের শান্তি বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান ও গোয়েন্দা নজরদারি অত্যন্ত জরুরি।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News