ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ঝালকাঠি প্রতিনিধি :
Publish : 08:43 AM, 07 February 2026.
Digital Solutions Ltd

ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ২

Publish : 08:43 AM, 07 February 2026.
ঝালকাঠিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মীদের ওপর সন্ত্রাসী হামলা, আহত ২

ছবি সংগ্রহীত

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠি-২ (ঝালকাঠি-নলছিটি) আসনের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব সৈয়দ রাজ্জাক আলী (রাজ্জাক সেলিম) এর নির্বাচন কর্মীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

হামলার সময় রাজ্জাক সেলিমের ছোট ভাই, ড. জহিরুল হক স্বপন, মোটরসাইকেল প্রতীকের গণসংযোগে অংশগ্রহণ করছিলেন। অভিযোগ, বিএনপি প্রার্থী ইসরাত জাহান ইলেন ভুট্টোর সমর্থকরা আকস্মিক হামলা চালান।

হামলায় ড. জহিরুল হক স্বপন (৫৫) ও তার ছেলে শ্রাবণ (২২) সহ কয়েকজন কর্মী আহত হন। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়া হয়, পরে গুরুতর অবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

রাজ্জাক সেলিম সাংবাদিকদের জানান, “আমি শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচার চালাচ্ছিলাম। সরকার ঘোষণা করেছে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন হবে। তবে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখার কথা থাকলেও একটি বড় দল দুর্বল প্রার্থীর উপর পেশী শক্তি প্রদর্শন করছে। আমাদের কর্মীদের ওপর আকস্মিক হামলা চালানো হয়েছে।”

পুলিশও তাৎক্ষণিকভাবে ঘটনার তদন্ত শুরু করেছে। ঝালকাঠি সদর থানায় হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। স্থানীয়রা এই হামলাকে নির্বাচনী পরিবেশে উদ্বেগজনক বলে উল্লেখ করেছেন।

এ ঘটনায় রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, আসন্ন নির্বাচনের সময় শান্তিপূর্ণ প্রচারণা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসলে তা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত