ছবি সংগ্রহীত
পাবনা-২ আসনের সুজানগরে জামায়াতের মহিলা কর্মীসহ নেতাকর্মীদের প্রচারণায় বাধা ও মারধরের অভিযোগ উঠেছে বিএনপির কিছু নেতাকর্মীর বিরুদ্ধে। ঘটনায় দুইজন মহিলা কর্মীসহ মোট ৫ জন আহত হয়েছেন। আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সুজানগরের মানিকহাট ইউনিয়নের রায়পুর মাঝপাড়া ও আহমদপুর ইউনিয়নের সৈয়দপুর এলাকায় এই ঘটনা ঘটে।
আহতরা হলেন—উপজেলা জামায়াতের ওলামা বিভাগের সভাপতি হাফেজ মাওলানা রফিকুল ইসলাম, সহ-সভাপতি হাফেজ আমিনুল ইসলাম শিমুল, ওলামা বিভাগের পৌর সভাপতি মাওলানা ইনামুল হক, মহিলা কর্মী মার্জিয়া খাতুন এবং ফিরোজা বেগম।
স্থানীয় সূত্র ও আহতরা জানিয়েছেন, মাওলানা রফিকুল ইসলামের বাড়িতে ভোট প্রচারণা চালাতে গেলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা প্রথমে মহিলা কর্মীদের বাধা দেন। পরে তাদের মারধর করলে পাশের পুরুষ কর্মীরাও আক্রান্ত হন। এতে মোট ১০ জন আহত হন, যাদের মধ্যে ৫ জন হাসপাতালে ভর্তি।
এছাড়া সুজানগর পৌর এলাকার চর সুজানগর ও আহমদপুর ইউনিয়নের সৈয়দপুরে ছাত্রশিবিরের নেতাকর্মীদের প্রচারণায় বাধার অভিযোগও পাওয়া গেছে।
হামলার প্রতিবাদে জামায়াতের মহিলা কর্মীরা দুপুরে বিক্ষোভ মিছিল করেন। মিছিলটি ভবানিপুর পশ্চিম পাড়া থেকে শুরু হয়ে সুজানগর বাজার প্রদক্ষিণ করে আবার শুরুস্থলে এসে শেষ হয়।
পাবনা-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা মীর রাশেদুজ্জামান বলেন, “আজ আমরা সুজানগরে তিনটি ঘটনার তথ্য পেয়েছি। স্বপ্রণোদিতভাবে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত চলছে। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”
বিএনপির প্রার্থী সেলিম রেজা হাবিব জানান, “কারা এই হামলা করছে আমি পুরোপুরি বুঝতে পারছি না। তবে ইউএনওকে জানিয়েছি, যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী সময়ে এই ধরনের ঘটনা ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং শান্তিপূর্ণ ভোট প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News