ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 08:43 AM, 07 February 2026.
Digital Solutions Ltd

কুড়িগ্রামে নির্বাচনী মাঠে ‘ভুয়া’ এমপি প্রার্থীর পোস্টারে বিভ্রান্ত ভোটাররা

Publish : 08:43 AM, 07 February 2026.
কুড়িগ্রামে নির্বাচনী মাঠে ‘ভুয়া’ এমপি প্রার্থীর পোস্টারে বিভ্রান্ত ভোটাররা

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে কুড়িগ্রামের চিলমারী এলাকায় আবারও আলোচনায় এসেছে ‘ভুয়া প্রার্থী’ ইস্যু। নিজেকে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচার চালাচ্ছেন দুদু জোদ্দার নামে এক ব্যক্তি। এতে সাধারণ ভোটারদের মাঝে বিভ্রান্তি ও কৌতূহল সৃষ্টি হয়েছে।

কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর) আসনে মোট আটজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিলেন। রিটার্নিং কর্মকর্তা যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করেন। পরবর্তীতে জাতীয় পার্টি ও বাংলাদেশ সুপ্রিম পার্টির মনোনীত প্রার্থীর বিরুদ্ধে হাইকোর্টে রিট করা হলে সেফালী বেগমের মনোনয়ন বাতিল হয়। বৈধ প্রতীক বরাদ্দ পেয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অন্যান্য প্রার্থী।

ঠিক এই সময়ে হঠাৎ করেই দুদু জোদ্দারের আবির্ভাব ঘটে। তিনি নিজেকে স্বতন্ত্র প্রার্থী দাবি করে ‘কুলা’ প্রতীকে ভোট চেয়ে পোস্টারিং ও প্রচারণা চালাচ্ছেন। এতে ভোটারদের মাঝে বিভ্রান্তি দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, “দুদু প্রায়ই নির্বাচনে প্রার্থী ছাড়াই পোস্টার ও প্রচারণা চালান, এতে ভোটারদের বিভ্রান্তি হয়। আমরা আসল প্রার্থী এবং বৈধ প্রতীক বুঝতে পারছি না।”

দুদু জোদ্দার উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল নতুন আশ্রয়ন কেন্দ্র এলাকার ধনীয়া জোদ্দারের ছেলে। এর আগেও তিনি উলিপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরিচয়ে কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনে হেলিকপ্টার প্রতীকে সংসদ সদস্য প্রার্থী দাবি করে পোস্টারিং ও মাইকিং করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছিলেন। তবে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি মনোনয়ন ফরম কিনে জমা দিয়েছি এবং বৈধ প্রার্থী।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা সবুজ কুমার বসাক জানান, “বিষয়টি ইতোমধ্যে থানায় জানানো হয়েছে। ঘটনার সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনী সময়ে এ ধরনের ‘ভুয়া প্রার্থী’ বা বিভ্রান্তিকর প্রচারণা ভোটারদের মধ্যে আতঙ্ক এবং বিভ্রান্তি সৃষ্টি করতে পারে, যা নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে প্রভাবিত করতে পারে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত