ছবি সংগ্রহীত
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। নিহতের নাম একাব্বর আলী (৭০)। ঘটনায় চার নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু ইকবাল পাশা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
নিহত একাব্বর আলী উপজেলার মধ্য বেলকা গ্রামের ঝাঁকুয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি মৃত আকবর আলীর ছেলে। একই ঘটনায় তার ভাই মো. শাহ আলম (৪২) গুরুতর আহত হয়েছেন।
গ্রেফতারকৃতরা হলেন—
আব্দুল মতিন মেম্বারের স্ত্রী মোছা. মর্জিনা বেগম (৫০)
মৃত রুস্তম আলীর স্ত্রী মোছা. স্বপ্না বেগম (৪৮)
মৃত আজিজল হকের স্ত্রী মোছা. নুরজাহান (৬৫)
মিজানুর রহমানের স্ত্রী মোছা. রেনু বেগম (৩৮)
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ভাগি-শরিকদের সঙ্গে জমির ভাগ-বাটোয়ারা নিয়ে একাব্বর আলীর বিরোধ চলছিল। শুক্রবার দুপুরে প্রতিপক্ষের লোকজন লাঠি, বাঁশ ও কোদাল নিয়ে বিরোধীয় জমিতে প্রবেশ করে জোরপূর্বক চাষাবাদ শুরু করে। একাব্বর আলী বাধা দিলে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এরপর বাড়ির সামনে একা পেয়ে প্রতিপক্ষের কয়েকজন তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি লাঠিপেটা করে গুরুতর আহত করে। তাকে বাঁচাতে এগিয়ে এলে তার ভাই শাহ আলমকেও মারধর করা হয়।
স্থানীয়দের সহায়তায় আহতদের প্রথমে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক দেখে একাব্বর আলীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে মো. নুর আলম মিয়া বাদী হয়ে শনিবার সুন্দরগঞ্জ থানায় ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩–৪ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পুলিশ অভিযানের পর চার নারীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক আবু ইকবাল পাশা জানান, “জমির দ্বন্দ্বে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় চার নারীকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে এবং অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News