ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:12 AM, 08 February 2026.
Digital Solutions Ltd

তিন বছর বয়সী মেয়েকে হত্যা করে ট্রাংকের ভেতর লাশ লুকিয়ে রাখেন মা অতপর...

Publish : 05:12 AM, 08 February 2026.
তিন বছর বয়সী মেয়েকে হত্যা করে ট্রাংকের ভেতর লাশ লুকিয়ে রাখেন মা অতপর...

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

গোপালগঞ্জ সদর উপজেলার গোবরা নিলারমাঠ এলাকা থেকে ফারিয়া নামে তিন বছরের এক শিশুর গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ১৬ দিন পর শনিবার (৭ ফেব্রুয়ারি) বসতঘরের একটি ট্রাংকের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় শিশুটির মা সেতু বেগমকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ফারিয়াকে শ্বাসরোধে হত্যার পর মরদেহ ট্রাংকে লুকিয়ে রেখে অভিযুক্ত মা সেতু বেগম পরকীয়া প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে যান। ঘটনার পর দীর্ঘদিন শিশুটির কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

পারিবারিক সূত্রে আরও জানা গেছে, প্রায় চার বছর আগে গোবরা নিলারমাঠ এলাকার রুবেল শেখের সঙ্গে সেতু বেগমের বিয়ে হয়। রুবেল শেখ বর্তমানে সৌদি আরবে প্রবাসে কর্মরত। স্বামী প্রবাসে থাকার সুযোগে প্রায় ছয় মাস আগে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে ফরিদপুরের মিরাজ মোল্লার সঙ্গে সেতু বেগমের পরিচয় হয়। একপর্যায়ে সেই পরিচয় পরকীয়া সম্পর্কে রূপ নেয়।

তদন্ত সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, ওই সম্পর্ককে কেন্দ্র করেই পারিবারিক কলহ বাড়তে থাকে। প্রেমের পথে ‘বাধা’ মনে করে গত ২২ জানুয়ারি সন্ধ্যায় নিজ সন্তান ফারিয়াকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন সেতু বেগম। এরপর কৌশলে মরদেহটি ঘরের একটি ট্রাংকের ভেতরে লুকিয়ে রেখে প্রেমিক মিরাজ মোল্লার সঙ্গে পালিয়ে যান তিনি।

তবে পালিয়ে গেলেও শেষ পর্যন্ত আত্মগোপনে থাকতে পারেননি সেতু বেগম। অভিযোগ রয়েছে, যাকে কেন্দ্র করে তিনি নিজের সন্তানকে হত্যা করেন, সেই প্রেমিক মিরাজ মোল্লা ফরিদপুরে তার মামার বাড়িতে সেতুকে রেখে নিজে পালিয়ে যান। পরে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদের মুখে সেতু বেগম স্বীকার করেন যে, তিনি ফারিয়াকে হত্যা করে মরদেহ ট্রাংকে লুকিয়ে রেখেছেন।

শনিবার সেতু বেগমের মা ও মামা তাকে ফরিদপুর থেকে নিয়ে এসে গোপালগঞ্জ সদর থানায় সোপর্দ করেন। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ গোবরা নিলারমাঠ এলাকার বাড়িতে গিয়ে ট্রাংক ভেঙে ফারিয়ার পচে-গলে যাওয়া মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু বলেন, “শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযুক্ত মা সেতু বেগমকে গ্রেপ্তার করা হয়েছে।” তিনি আরও জানান, পরকীয়া প্রেমিক মিরাজ মোল্লাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, একমাত্র নাতনিকে হারিয়ে পাগলপ্রায় হয়ে পড়েছেন ফারিয়ার দাদা ও স্বজনরা। শোক আর ক্ষোভে স্তব্ধ গোবরা নিলারমাঠ এলাকার পাড়া-প্রতিবেশীরাও। স্থানীয়রা বলছেন, এমন নৃশংস ঘটনা এলাকায় আগে কখনো ঘটেনি। তারা ঘাতক মায়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শিশু হত্যা ও পারিবারিক অবক্ষয়ের এমন ঘটনা সমাজে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে বলে মনে করছেন সচেতন মহল।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত