ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 10:53 PM, 08 February 2026.
Digital Solutions Ltd

বরিশালে মরিচ ছাড়াই মরিচের গুড়া তৈরি হয়

Publish : 10:53 PM, 08 February 2026.
বরিশালে মরিচ ছাড়াই মরিচের গুড়া তৈরি হয়

ছবি সংগ্রহীত

ডেস্ক রিপোর্ট :

রমজান মাসকে সামনে রেখে বরিশাল নগরীতে ভয়াবহ খাদ্য ভেজালের তথ্য উঠে এসেছে অনুসন্ধানে। নগরীর ৬ নম্বর ওয়ার্ডের হাটখোলা মরিচ পট্টিতে ‘বাবা লেচুশাহ’ নামের একটি প্রতিষ্ঠানে মরিচের গুড়ার নামে দীর্ঘদিন ধরে ভেজাল পণ্য তৈরি ও বাজারজাত করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের পাহারায় এই অবৈধ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

গত ৬ ফেব্রুয়ারি সরেজমিনে গিয়ে দেখা যায়, দোকানের সামনের অংশ তালাবদ্ধ রেখে পেছনের দরজা দিয়ে শ্রমিকরা ভেজাল মরিচের গুড়া তৈরি করছেন। প্রক্রিয়ায় ব্যবহার করা হচ্ছে পচা ও পোকাধরা চাল, কৃত্রিম রং, ধানের তুষ, নারিকেলের শুকনো ছোবা ও বিভিন্ন ক্যামিকেল—পুরোপুরি শুধু মরিচ ছাড়া গুড়া তৈরি করা হচ্ছে। গুদামে বিপুল পরিমাণ প্রস্তুত মরিচের গুড়া মজুদ রয়েছে।

অনুসন্ধানী টিম ভিডিও ধারণ করতে গেলে বাধা দেন স্থানীয় যুবদলের নেতা ও সহযোগীরা। তারা প্রকাশ্যেই স্বীকার করেন, দৈনিক মাথাপিছু ৫০০ টাকা পারিশ্রমিক দিয়ে এই অবৈধ ব্যবসায় পাহারা দেন। সেখান থেকে জানা যায়, সারাদিনে প্রায় ২১৫ বস্তা মরিচের গুড়া তৈরি হয়।

স্থানীয়রা আরও জানান, প্রতিষ্ঠানটির মালিক মো. শামিম এর আগে ফেরি করে চটপটি বিক্রি করতেন এবং কিছু বছর বাদাম ব্যবসা করেন। ভেজাল মরিচ ও হলুদের ব্যবসার মাধ্যমে তিনি অল্প সময়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তার নামে হাটখোলা এলাকায় দুটি দোকান, পলাশপুর ও পিডিবি এলাকায় দুটি বহুতল ভবন এবং বিভিন্ন জমি রয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, পচা চাল, কৃত্রিম রং, ধানের তুষ, নারিকেলের শুকনো ছোবা ও ক্যামিকেল মিশ্রিত ভেজাল মরিচের গুড়া মানবদেহের জন্য মারাত্মক ক্ষতিকর। দীর্ঘদিন গ্রহণ করলে লিভার, কিডনি ও পাকস্থলীর জটিল রোগের ঝুঁকি বেড়ে যায়। এছাড়া কেমিক্যাল রং ক্যান্সারের ঝুঁকিও তৈরি করে।

আইন অনুযায়ী, নিরাপদ খাদ্য আইন ২০১৩ ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকে গুরুতর অপরাধ হিসেবে বিবেচনা করে। অপরাধ প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড ও অর্থদণ্ড হতে পারে। এছাড়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভেজাল খাদ্য বিক্রির দায়েও জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে।

বরিশাল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুমি রাণী মিত্র জানান, “আমরা এ বিষয়ে অভিযান চালাবো। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সচেতন মহল দাবি করেছেন, রমজানকে সামনে রেখে এই ধরনের খাদ্য প্রতারণা জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। তারা দ্রুত অবৈধ কারখানা বন্ধ করে দায়ীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত