ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 05:08 AM, 09 February 2026.
Digital Solutions Ltd

পটুয়াখালীতে জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি, সভ্যতার জঘন্যতম কলঙ্ক

Publish : 05:08 AM, 09 February 2026.
পটুয়াখালীতে জামায়াত নেতার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি, সভ্যতার জঘন্যতম কলঙ্ক

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

পটুয়াখালীর একটি ইউনিয়নে জামায়াতে ইসলামীর এক নেতাকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত, অপহরণ এবং তার গর্ভবতী স্ত্রীর পেটে লাথি মারার ঘটনায় গভীর ক্ষোভ, দুঃখ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগ।

রোববার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সেক্রেটারি অধ্যক্ষ নূরুন্নিসা সিদ্দীকা স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পটুয়াখালীর চন্দ্রদ্বীপ ইউনিয়নের জামায়াতে ইসলামীর দায়িত্বশীল এক ইউনিয়ন সেক্রেটারিকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে অপহরণ করা হয়। একই ঘটনায় তার গর্ভবতী স্ত্রী—যিনি নিজেও চন্দ্রদ্বীপ ইউনিয়ন জামায়াতের মহিলা বিভাগের দায়িত্বশীল—তার পেটে লাথি মারা হয়।

জামায়াত মহিলা বিভাগ এই ঘটনাকে মানবতা ও সভ্যতার ইতিহাসে জঘন্যতম ও বর্বর হামলা হিসেবে উল্লেখ করে বলেছে, একজন গর্ভবতী নারীর ওপর এমন পাশবিক আক্রমণ প্রমাণ করে হামলাকারীরা রাজনৈতিক শিষ্টাচার তো দূরের কথা, ন্যূনতম মানবিক মূল্যবোধও হারিয়ে ফেলেছে।

বিবৃতিতে আরও বলা হয়, নারীর মর্যাদা, মাতৃত্বের সম্মান এবং অনাগত সন্তানের নিরাপত্তাকে পদদলিত করে চালানো এই সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য বা ক্ষমাযোগ্য নয়।

জামায়াত মহিলা বিভাগ অভিযোগ করে জানায়, রাজনীতির নামে সন্ত্রাস, ভয়ভীতি ও নারীদের ওপর হামলা কখনোই গণতান্ত্রিক রাজনীতির অংশ হতে পারে না। বিবৃতিতে বিএনপির সন্ত্রাসীদের দ্বারা এই ঘটনা সংঘটিত হয়েছে বলে অভিযোগ করে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

একইসঙ্গে অপহৃত জামায়াত নেতার দ্রুত সন্ধান ও নিরাপদ মুক্তি, আহত দম্পতির যথাযথ চিকিৎসা এবং তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোরালো আহ্বান জানানো হয়।

বিবৃতির শেষাংশে দেশবাসী, বিশেষ করে নারীদের উদ্দেশে আহ্বান জানিয়ে বলা হয়—এই নারকীয় সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তুলতে হবে। নীরবতা ভবিষ্যতে আরও বড় বিপদের পথ খুলে দেবে। ন্যায়, মানবতা ও নারীর মর্যাদা রক্ষায় সংগ্রাম অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত