ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 09:29 AM, 09 February 2026.
Digital Solutions Ltd

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় যুক্ত হওয়ায় পর থেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

Publish : 09:29 AM, 09 February 2026.
দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণায় যুক্ত হওয়ায় পর থেকে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

ছবি সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে প্রকাশ্যে প্রচারণায় যুক্ত হওয়ার পর থেকে অনলাইন হেনস্তা ও সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও দক্ষিণাঞ্চলের সংগঠক ডা. মাহমুদা আলম মিতু।

ডা. মিতু অভিযোগ করেন, জামায়াত-সমর্থিত জোটের পক্ষে দাঁড়িপাল্লার প্রচারণায় যুক্ত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে পরিকল্পিতভাবে কুৎসা, ব্যক্তিগত আক্রমণ এবং নারীবিদ্বেষী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ফেসবুকসহ অন্যান্য প্ল্যাটফর্মে তাকে উদ্দেশ্য করে অশালীন ভাষা, চরিত্রহননমূলক মন্তব্য এবং হুমকি দেওয়া হচ্ছে, যা একজন রাজনৈতিক কর্মী ও নারী হিসেবে তাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে।

ডা. মাহমুদা মিতু একটি প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, এই সাইবার আক্রমণের মাত্রা আগের তুলনায় প্রায় ১০০ গুণ বেড়ে গেছে। তিনি অভিযোগ করেন, এই হেনস্তার পেছনে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তির কর্মী ও সমর্থকদের সক্রিয় ভূমিকা রয়েছে। এছাড়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে পর্যাপ্ত নিয়ন্ত্রণ বা হস্তক্ষেপ নেই বলেও তিনি উল্লেখ করেছেন।

ডা. মিতু বলেন, “জামায়াতকে সাপোর্ট দিয়ে দাঁড়িপাল্লার প্রচারণায় যুক্ত হওয়ার পর থেকেই আমার বিরুদ্ধে প্রতিপক্ষের নোংরামি এবং সাইবার বুলিং ভয়াবহভাবে বেড়েছে। আমার প্রতি করা প্রতিটি হ্যারাসমেন্ট ও কুরুচিপূর্ণ মন্তব্যের দায় যারা নিয়ন্ত্রণে রাখতে পারছে না, তাদের এ দায় নিতে হবে।”

ডা. মিতুর রাজনৈতিক কার্যক্রমের প্রেক্ষাপটে জানা যায়, তিনি ২০২৫ সালের ২৯ এপ্রিল এনসিপির দক্ষিণাঞ্চলীয় সাংগঠনিক টিমে ডেপুটি অর্গানাইজার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর পর নোয়াখালী, বরিশাল, কুষ্টিয়া, খুলনা ও নারায়ণগঞ্জ অঞ্চলের সাংগঠনিক কার্যক্রম তদারকি করেন। ২০২৫ সালের ১১ ডিসেম্বর তিনি ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে এনসিপির প্রার্থী মনোনীত হন। মনোনয়নপত্র দাখিল করেন ৩০ ডিসেম্বর এবং ৩ জানুয়ারি ২০২৬ তার প্রার্থীতা বৈধ ঘোষিত হয়। দলীয় কৌশলগত সিদ্ধান্ত ও জামায়াত সমর্থনের প্রেক্ষাপটে ২০ জানুয়ারি তিনি নিজের মনোনয়ন প্রত্যাহার করেন। এরপরও মাঠে সক্রিয় থেকে বিভিন্ন এলাকায় জামায়াতসহ জোটের নির্বাচনী প্রচারণায় যুক্ত রয়েছেন।

ডা. মিতু বলেন, “আমি ভয় পাই না। একজন নারী হিসেবে, একজন রাজনৈতিক কর্মী হিসেবে এই প্রতিকূলতার মধ্য দিয়েই আমাকে এগোতে হবে। গণতন্ত্রে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু মতের কারণে নারীদের এভাবে হেনস্তা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি এসব সাইবার সহিংসতার বিরুদ্ধে আইনগত ও সামাজিকভাবে প্রতিবাদ চালিয়ে যাব। নির্বাচনী পরিবেশে নারী রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”

বিশ্লেষকরা মনে করেন, নির্বাচনী সময় এই ধরনের সাইবার বুলিং শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, বরং নারী রাজনীতিকদের মনোবল ভাঙা ও প্রতিকূল পরিস্থিতি তৈরি করার একটি কৌশল হিসেবে ব্যবহৃত হচ্ছে। এজন্য রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।

বাংলাদেশ বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত