ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
ডেস্ক রিপোর্ট :
Publish : 11:40 PM, 07 January 2026.
Digital Solutions Ltd

বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির বৈঠক

Publish : 11:40 PM, 07 January 2026.
বিশ্বকাপ ইস্যুতে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বিসিবির বৈঠক

ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট :

মোস্তাফিজুর রহমান ইস্যুকে কেন্দ্র করে দেশের ক্রীড়াঙ্গনে তৈরি হওয়া অস্থিরতার প্রেক্ষাপটে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি–টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হবে বুধবার (আজ) বিকেল ৪টায়, ক্রীড়া উপদেষ্টার কার্যালয়ে।

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পরপরই দেশের ক্রিকেট অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। এরই ধারাবাহিকতায় বিসিবি সরাসরি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল—আইসিসিকে চিঠি দিয়ে জানায়, বর্তমান পরিস্থিতিতে তারা ভারতের মাটিতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে না।

বিসিবির ওই চিঠির জবাব দিয়েছে আইসিসি। গত রাতে পাঠানো চিঠিতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি জানিয়েছে, টুর্নামেন্টে বাংলাদেশের পূর্ণ, নিরাপদ ও নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে বিসিবির উত্থাপিত উদ্বেগ ও আশঙ্কাগুলো সমাধানে পারস্পরিক আলোচনার মাধ্যমে একসঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করেছে আইসিসি।

এই প্রেক্ষাপটে আজকের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন ক্রীড়া বিশ্লেষকরা। বৈঠকে টি–টোয়েন্টি বিশ্বকাপ, বাংলাদেশের অংশগ্রহণ, খেলোয়াড়দের নিরাপত্তা এবং সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

বৈঠকে বিসিবির পক্ষে উপস্থিত থাকবেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ডের আরও ১৪ জন পরিচালক। বিসিবির শীর্ষ নেতৃত্ব সরাসরি সরকারের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে নিজেদের অবস্থান, উদ্বেগ ও পরবর্তী করণীয় তুলে ধরবেন বলে জানা গেছে।

বৈঠক শেষে টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিসিবির চূড়ান্ত অবস্থান আরও স্পষ্ট হতে পারে। একই সঙ্গে আইসিসির চিঠির আলোকে কী সিদ্ধান্ত নেওয়া হবে, সেদিকেও নজর থাকবে সবার।

দেশের ক্রীড়াঙ্গনের চলমান এই টানাপোড়েনে এখন ক্রিকেটপ্রেমীসহ সংশ্লিষ্ট সবার দৃষ্টি আজকের বৈঠকের ফলাফলের দিকে। বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা এই আলোচনার পর কিছুটা হলেও কাটবে—এমনটাই আশা করা হচ্ছে।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত