ছবি সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে শুরু থেকেই বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে পাকিস্তান। নিরাপত্তা শঙ্কার কারণে বাংলাদেশ ভারতে খেলতে যেতে চায়নি। তবে আইসিসি শেষ পর্যন্ত বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। এর জেরে ভারত-পাকিস্তান ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি), যা আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির সঙ্গে অচলাবস্থা সৃষ্টি করেছে।
ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট নিয়ে পিসিবি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসির মধ্যে গত রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে প্রায় চার ঘণ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের পরে কোনো যৌথ ঘোষণা প্রকাশ করা হয়নি।
পিসিবি আইসিসির কাছে তিনটি দাবি উত্থাপন করেছে:
বিশ্বকাপ থেকে বাদ দেওয়ায় বাংলাদেশের জন্য বড় অংকের ক্ষতিপূরণ নিশ্চিত করা।
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়লেও বাংলাদেশের অংশগ্রহণ ফি নিশ্চিত করা।
ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার বাংলাদেশকে প্রদান করা।
তবে আইসিসির ডেপুটি চেয়ারম্যান ইমরান খাজা জানিয়েছে, বাংলাদেশকে আলাদা কোনো আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ নেই। তবে সংস্থার আয় থেকে বাংলাদেশকে তাদের পূর্ণ অংশ নিশ্চিত করা হবে। তিনি পিসিবিকে পরামর্শ দিয়েছেন, চাইলে বিষয়টি আইসিসির আরবিট্রেশন কমিটিতে তুলতে পারে অথবা বোর্ড সভায় আলোচনা করতে পারে। তবে ক্রিকেটের স্বার্থে দ্রুত ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট প্রত্যাহার করাই যুক্তিযুক্ত হবে বলে মন্তব্য করেছেন।
এর আগে পাকিস্তান সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, আগামী ১৫ ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে ম্যাচে পাকিস্তান অংশগ্রহণ করবে না। পাকিস্তান প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই সিদ্ধান্তকে বাংলাদেশের প্রতি ‘সংহতির প্রতীক’ হিসেবে ব্যাখ্যা করেন।
আইসিসি পিসিবিকে জানিয়েছে, ‘ফোর্স মেজর’ দাবি করার আগে তারা কী ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নিয়েছিল। সংস্থার সংবিধানে ‘ফোর্স মেজর’ কার্যকর করার শর্ত, প্রমাণ ও প্রভাব স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। আইসিসি সতর্ক করেছে, পরিস্থিতি গুরুতর হলে সদস্যপদ স্থগিত বা বাতিলের ক্ষমতাও তাদের রয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, আইনি লড়াইয়ে পিসিবির অবস্থান শক্ত হতে পারে। তারা পাকিস্তান ও ভারতের পুরোনো দ্বিপক্ষীয় সিরিজ সংক্রান্ত বিরোধকে উদাহরণ হিসেবে সামনে এনেছে, যা একসময় আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি পর্যন্ত গিয়েছিল।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News