ছবি সংগৃহীত
ইন্টার মায়ামির লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন, তিনি এখনও জাদুকরী গোল করার ক্ষমতায় পূর্ণ। গুয়াকুইলে অনুষ্ঠিত প্রস্তুতি ম্যাচে ইকুয়েডরের বার্সেলোনার বিপক্ষে মেসি তার অভিজ্ঞতা এবং কৌশলের জোড় দিয়ে দুইটি গোল করেছেন।
প্রথম গোলের সময় মেসি প্রতিপক্ষের অর্ধে বল পান। একাই তা টেনে নিয়ে বক্সে ঢোকার আগে দুইজন ডিফেন্ডারকে কাটিয়ে দেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের নিখুঁত শটে জাল কাঁপান ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন তারকা।
৩১ মিনিটে এই গোলের পর বার্সেলোনা সমতা ফেরায়। ৪১ মিনিটে জোয়াও রোজাস স্কোর ১-১ করেন। বিরতির আগে স্টপেজ টাইমে মেসির ক্রস ফিল্ড পাসে বার্তেরেম গোল করেন এবং মায়ামিকে লিড এনে দেন।
মায়ামি কোচ এক ঘণ্টার মাথায় মেসিকে নামিয়ে লুইস সুয়ারেজকে নামান। জয়ের দিকে এগোচ্ছে বলে মনে হলেও, নাটক শেষ হয়নি। ৮৭ মিনিটে ফাউল করে লাল কার্ড পান মায়ামির বদলি ডেভিড আয়ালা। পরে থমাস মার্তিনেজ গোলপোস্টের কাছ থেকে জাল কাঁপিয়ে ম্যাচ সমতা আনে।
দক্ষিণ আমেরিকায় তিন ম্যাচ খেলে মায়ামি কেবল একটি জয় পেয়েছে। পেরুর আলিয়াঞ্জা লিমার কাছে হারের পর কলম্বিয়ার অ্যাতলেতিকো নাসিওনালের বিপক্ষে জয়। জাভিয়ের মাসচেরানো কোচিং করা দল নতুন মৌসুমের আগে শুক্রবার পুয়ের্তো রিকোতে ইন্দেপেনদিয়েন্তে দেল ভাল্লের বিপক্ষে শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে।
২১ ফেব্রুয়ারি এমএলএস-এর নতুন মৌসুমে মায়ামি লস অ্যাঞ্জেলেসের মাঠে তাদের অভিযান শুরু করবে।
মেসির দৃষ্টিনন্দন গোল, অভিজ্ঞতা এবং দলের সঙ্গে সমন্বয় মায়ামিকে নতুন মৌসুমের আগে আত্মবিশ্বাসী করে তুলেছে।
পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।
সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর
পরিচালক
মাহবুব আলম সৈকত
নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com
বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com
©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News