ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 12:56 AM, 14 January 2026.
Digital Solutions Ltd

বিশ্বকাপে বাংলাদেশের ‘না’বলাতে ব্যর্থ আইসিসি

Publish : 12:56 AM, 14 January 2026.
বিশ্বকাপে বাংলাদেশের ‘না’বলাতে  ব্যর্থ আইসিসি

ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

ভারতের সঙ্গে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েনের প্রভাব পড়েছে ক্রিকেট অঙ্গনেও। বিশেষ করে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) একাধিক অনুরোধ সত্ত্বেও সেই সিদ্ধান্ত থেকে একচুলও সরে আসেনি বিসিবি।

মঙ্গলবার দুপুরে আইসিসির সঙ্গে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ ভিডিও কনফারেন্সেও সংকট নিরসনের কোনো স্পষ্ট পথ বের হয়নি। বৈঠকে বিসিবি আবারও স্পষ্ট করে জানিয়ে দিয়েছে—ভারতে গিয়ে বিশ্বকাপ খেলা তাদের পক্ষে সম্ভব নয়। বরং বাংলাদেশের সব ম্যাচ ভারত থেকে সরিয়ে অন্য কোনো দেশে আয়োজনের অনুরোধ পুনর্ব্যক্ত করেছে বিসিবি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, খেলোয়াড়, কোচিং স্টাফ ও কর্মকর্তাদের নিরাপত্তা নিয়ে বাস্তব ঝুঁকি থাকায় ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে। একই সঙ্গে আইসিসিকে অনুরোধ করা হয়েছে, বাংলাদেশের সব ম্যাচ নিরপেক্ষ কোনো দেশে আয়োজনের ব্যবস্থা নিতে।

অন্যদিকে আইসিসি বিসিবিকে তাদের অবস্থান পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। সংস্থাটি বলছে, বিশ্বকাপের সূচি ইতোমধ্যে চূড়ান্ত ও প্রকাশিত হওয়ায় বড় ধরনের পরিবর্তন করা কঠিন। তবুও উভয় পক্ষ আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মত হয়েছে।

বিসিবির বিবৃতিতে বলা হয়, ‘আইসিসি আমাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানিয়েছে। আমরা বিষয়টি নিয়ে গঠনমূলক আলোচনা অব্যাহত রাখব। তবে খেলোয়াড়দের নিরাপত্তার প্রশ্নে বিসিবি কোনো আপস করবে না।’

উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে সময় আছে মাত্র ২৬ দিন। এত অল্প সময়ে এই সংকট কীভাবে সমাধান হবে, তা নিয়ে তৈরি হয়েছে বড় প্রশ্ন।

কূটনৈতিক বিশ্লেষকরাও বিষয়টিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির বলেন, বাংলাদেশ ও ভারত দীর্ঘদিন ধরে ক্রিকেট খেললেও সাম্প্রতিক কিছু ঘটনায় বাংলাদেশের ক্রীড়াঙ্গনে অস্বস্তি তৈরি হয়েছে। সম্মানজনক সমাধানের মাধ্যমে যদি নিরাপত্তা নিশ্চয়তা পাওয়া যায়, তাহলে বাংলাদেশ খেলার বিষয়টি বিবেচনা করতে পারে।

আরেক সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, কূটনীতিতে মনোমালিন্য দীর্ঘস্থায়ী করা যায় না। সমঝোতার মাধ্যমে সংকট কাটিয়ে ওঠাই একমাত্র পথ।

ভিডিও কনফারেন্সে অংশ নেওয়া বিসিবির এক পরিচালক জানান, আলোচনা ইতিবাচক পরিবেশেই হয়েছে। আইসিসি ভারতে খেলার পক্ষে যুক্তি দিয়েছে, আর বিসিবি নিরাপত্তা শঙ্কার বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরেছে। আলোচনা এখনো চলমান।

সংকটের সূত্রপাত ঘটে ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তে আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনার পর। কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাকে দল থেকে ছাঁটাই করায় বাংলাদেশে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় তথ্য মন্ত্রণালয়।

সবশেষ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল জানান, আইসিসির নিরাপত্তা কমিটি মোস্তাফিজকে ছাড়া খেলাসহ তিনটি শর্ত দিয়েছে, যা বিসিবির কাছে গ্রহণযোগ্য নয়।

সব মিলিয়ে আইসিসি ও বিসিবির মধ্যে এখন চলছে ‘অনুরোধের পালা’। শেষ পর্যন্ত বাংলাদেশের অবস্থান বদলায় নাকি আইসিসিকেই বিকল্প সিদ্ধান্ত নিতে হয়—সেদিকেই তাকিয়ে আছে ক্রিকেট বিশ্ব।

 

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত