ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
স্পোর্টস ডেস্ক :
Publish : 11:56 PM, 23 January 2026.
Digital Solutions Ltd

ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

Publish : 11:56 PM, 23 January 2026.
ঢাকায় আসছে বিশ্বকাপ ট্রফি

ছবি সংগৃহীত

স্পোর্টস ডেস্ক :

২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৪৮ দিন বাকি। তার আগেই ফুটবলপ্রেমী বাংলাদেশের জন্য এক স্মরণীয় মুহূর্ত নিয়ে আজ ঢাকায় এসেছে বিশ্বকাপের সোনালি ট্রফি। ‘ফিফা বিশ্বকাপ ট্রফি ট্যুর বাই কোকা-কোলা’র অংশ হিসেবে একদিনের ঝটিকা সফরে রাজধানীতে পা রাখছে ফুটবলের সর্বোচ্চ সম্মানের এই প্রতীক।আজ সকালে পাকিস্তান ও ভারত হয়ে ট্রফি বহনকারী বিশেষ চার্টার্ড বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে আনুষ্ঠানিকভাবে ট্রফিটি গ্রহণ করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল। বিমানবন্দর থেকে কড়া নিরাপত্তার মধ্যে ট্রফিটি নিয়ে যাওয়া হয় রাজধানীর হোটেল র‌্যাডিসন ব্লু’তে।

এই সফরের বিশেষ আকর্ষণ হিসেবে ট্রফির সঙ্গে ঢাকায় এসেছেন ২০০২ ফুটবল বিশ্বকাপজয়ী ব্রাজিল দলের তারকা মিডফিল্ডার গিলবার্তো সিলভা। আর্সেনালের সাবেক এই খেলোয়াড় বিশ্ব ফুটবলের ইতিহাসে এক উজ্জ্বল নাম। তার উপস্থিতি এই সফরকে দিয়েছে আলাদা মাত্রা।

তবে সাধারণ ফুটবলপ্রেমীদের জন্য কিছুটা হতাশার খবরও রয়েছে। ২০২২ সালের মতো কোনো উন্মুক্ত প্রদর্শনী বা কনসার্টের আয়োজন করা হয়নি। কোকা-কোলার ‘আন্ডার দ্য ক্যাপ’ ক্যাম্পেইনের নির্বাচিত বিজয়ীরাই কেবল বিকেলে ট্রফি দেখার এবং ছবি তোলার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া ও তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে। তবে ঘরোয়া লিগ চলমান থাকায় নারী ও পুরুষ জাতীয় দলের অন্য ফুটবলারদের উপস্থিতি অনিশ্চিত।

বাফুফের সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম বলেন, আয়োজনটি খুবই সংক্ষিপ্ত। ট্রফি আসার পর সীমিত সময়ের জন্য বাফুফে ও আমন্ত্রিত অতিথিদের একটি সেশন থাকতে পারে। তবে খেলোয়াড়দের অংশগ্রহণ নিশ্চিত করা যায়নি।

বিশ্বব্যাপী এই ট্রফি ট্যুর শুরু হয়েছিল সৌদি আরবের রিয়াদে, ইতালিয়ান কিংবদন্তি আলেসান্দ্রো দেল পিয়েরোর হাত ধরে। এবার ট্রফিটি ঘুরবে ৭৫টি দেশ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ৪৮ দলের বিশ্বকাপের আগে এই বিশ্বভ্রমণ শেষ করবে ট্রফিটি।

ঢাকায় একদিনের সফর শেষে আজ রাতেই বিশ্বকাপের সোনালি ট্রফি উড়াল দেবে দক্ষিণ কোরিয়ার উদ্দেশে। বিশ্বকাপের মঞ্চে এখনো বাংলাদেশের জায়গা না হলেও, ফুটবলপ্রেমী এই জাতির জন্য ট্রফিটির এক ঝলক দেখার সুযোগ নিঃসন্দেহে এক ঐতিহাসিক প্রাপ্তি।

খেলাধুলা বিভাগের অন্যান্য খবর

Search bd News

পশ্চিম যাত্রাবাড়ী, মদিনা মেডিকেল, ০৯ তালা।

সম্পাদক ও প্রকাশক
হুমায়ুন কবির সাগর

পরিচালক
মাহবুব আলম সৈকত

নিউজ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: searchbdnews@gmail.com

বিজ্ঞাপণ
ফোনঃ +৮৮ ০১৭৭৫২১১১১৭
Email: ads@searchbdnews.com

©২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত || Serach BD News

Develop by _ DigitalSolutions.Ltd
শিরোনাম বগুড়ায় অস্ত্রসহ বিএনপি তিন নেতাকর্মী গ্রেফতার শিরোনাম চট্টগ্রামে কৃষকদলের নেতা ইয়াবাসহ আটক শিরোনাম প্রধান উপদেষ্টা ভোট দেবেন গুলশানে শিরোনাম বরিশালে ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনী অফিস ভাঙচুরের অভিযোগ বিএনপির বিরুদ্ধে শিরোনাম ভাঙ্গায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে নিহত ২, আহত ৩০ শিরোনাম মনপুরায় লাকড়ির আগুনে দগ্ধ হয়ে শিশু মারজান গুরুতর আহত